Wednesday, April 25, 2018

সাফাকে নিয়ে অপূর্বর নতুন নাটক

স্নেহাশীষ ঘোষের রচিত গল্পে হিমি এই নাটকটি নির্মাণ করেছেন। বরাবরের মতো এটিও একটি প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে। নাটকে অপূর্বকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে। প্রেমিক অপূর্বকে প্রথমবারের মতো ছোট পর্দায় দেখা যাবে একজন গীতিকারের ভূমিকায়।
নাটকের গল্পে দেখা যাবে, গান লেখা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করেন গীতিকার অপূর্ব। তার এই গান লেখার পেছনে মূল অনুপ্রেরণা এ প্রজন্মের অভিনেত্রী সাফা কবির। গীতিকার অপূর্বর সব গানই এই সাফাকে নিয়ে লেখা। গল্পের বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে। চলতি মাসেই সেখানে নাটকটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এটির প্রযোজনায় আছেন জহিরুল ইসলাম সোহেল।



No comments:

Post a Comment