Wednesday, April 18, 2018

রাজীবের ভাইদের দায়িত্ব নিলেন অনন্ত

রঙিন ডেস্ক : দেশের জনপ্রিয় একজন ব্যক্তিত্বের অধিকারিই বলা চলে অনন্ত জলিলকে। তিনি একজন ব্যাবসায়ি পাশাপাশি ঢালিউডের নায়ক এবং প্রযোজক। তিনি অনেক সেবামূলক কাজকর্মই করে থাকেন।  এবার তিনি মহান হৃদয়ের মানুষ হিসেবে আরো একটি কাজ করলেন। আর তা হলো দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী কলেজছাত্র রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন।
গত সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিতুমীর কলেজের ছাত্র রাজীব। অনেক আগেই তার বাবা-মা মারা গেছেন। ছোট দুই ভাইয়ের লেখাপড়ার খরচটা রাজীবই চালাতেন। তাই রাজীবের মৃত্যুর পর তার ছোট দুই ভাইকে দেখার মতো কেউ ছিলো না। তবে তাদের পাশে দাঁড়ে মহানুভবতার পরিচয়ই দিলেন অনন্ত জলিল।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের দিনে আল্লাহ্তায়ালা তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন। আজ আমার জন্মদিন, তাই শুকুর আলহামদুলিল্লাহ্। রাব্বুল আল-আমিনের নিকট আমি কৃতজ্ঞ, এ কারণে যে এমন আনন্দের দিনে তিনি আমাকে স্বপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন।
আশা করি জনপ্রিয় দৈনিক আলোর সংশ্লিষ্ট কর্মকর্তা আমাকে রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিতে এবং তাদের খোজঁ পেতে সহযোগিতা করে তাদের ভবিষ্যত সুন্দর জীবন-যাপনের জন্য সাহায্য করবেন।’
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব গত ৩ এপ্রিল দুপুরে বাসে করে কলেজে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বেলা দেড়টার দিকে বাংলামোটরের দিক থেকে একটি দোতলা বিআরটিসি বাস ফার্মগেটের দিকে আসছিল। সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এসময় দুই বাসের মাঝে পড়ে রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।



No comments:

Post a Comment