Wednesday, April 18, 2018

ভোগ-এ শ্রীদেবীর স্মৃতি

রঙিন ডেস্ক : দুবাইয়ে ভাগ্নের বিয়েতে গিয়ে দেশে আর জীবিত ফেরা হয়নি ভারতের প্রথম নারী সুপারস্টার শীদেবীর। সেখান থেকে তার মৃত্যু সংক্রান্ত নানা জটিলতা শেষে স্ত্রী শী’র লাশ নিয়ে দেশে ফেরেন বনি কাপুর। শ্রীদেবীর নিথর দেহ দেশে ফিরলে মুম্বাইতে সাধারণ মানুষের ভিড় ছিলো লক্ষণীয়। অভিনেত্রীকে চোখের জলেই শেষ বিদায় জানান ভক্তরা। এবার ‘ভোগ ইন্ডিয়া’র ম্যাগাজিনের প্রচ্ছদে ফুটে উঠলো শ্রীদেবীর স্মৃতি।
শ্রী’র মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাল ভোগ ইন্ডিয়া। ওই ম্যাগাজিনের প্রচ্ছদে একসাথে দেখা যায় শ্রীদেবী ও বনি কাপুরকে। সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ডিজাইনার মনীষ মালহোত্রা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ফের যেন শ্রী’র স্মৃতিতে আরো একবার উদ্বেল হয়ে ওঠেন তার ভক্তরা। প্রসঙ্গত, শ্রীদেবীর অস্থি বিসর্জনের সময় বনি কাপুর এবং অনিল কাপুরের সঙ্গে ছিলেন মনীষ মালহোত্রাও।

No comments:

Post a Comment