Wednesday, April 18, 2018

‘ফিফটি ফিফটি লাভ’র নায়িকা অরিন!

রঙিন ডেস্ক : লাক্স তারকা অরিন ২০১৭ সালের ১২ নভেম্বর ঘোষণা দিয়ে ‘ফিফটি ফিফটি লাভ’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন। প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে কমিটমেন্ট ঠিক না রাখা, ছবির গল্প ও চিত্রনাট্য পরিবর্তন, পারিশ্রমিক না দেয়ার অভিযোগ এনে ছবিটি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে ছবিটিতে বিভিন্ন গণমাধ্যমে নায়িকা হিসেবে তার নামটাই আগে আসছে।
তিনি আরো বলেন, আমি তাদের বলেছি আমার অংশটুকু ছবি থেকে ফেলে দিতে। তবুও কেন তারা ছবির সঙ্গে আমার নাম জড়াচ্ছেন জানি না। এও শুনেছি আমার অংশটুকু অন্য একজন নায়িকা নিয়ে তারা শুটিং করেছেন। আমি এখন কলকাতায় ‘আমার ভয়’ নামে একটি ছবির শুটিং করছি। দেশে ফিরে দেখি বিষয়টি নিয়ে কী করা যায়। কাজ না করেও আমার নাম জড়ানো নিয়ে আমি নিজেও বিব্রত।


No comments:

Post a Comment