rongginnbd
Sunday, April 29, 2018
মুস্তাফিজহীন মুম্বাইয়ের দ্বিতীয় জয়
রঙিন ডেস্ক :
অবশেষে জয়ে ফিরলো মুম্বাই ইন্ডিয়ানস। মুস্তাফিজহীন মুম্বাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপারকিংসকে হারিয়েছে ৮ উইকেটে হারিয়েছে। ফলে আইপিএলের এবারের আসরে দ্বিতীয় জয় পেলো মুম্বাই ইন্ডিয়ানস।
এদিন পুনের মাঠে টস জিতে চেন্নাই সুপার কিংসকে আগে ব্যাট করতে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৫ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। এদিন নিজের অর্ধশতক হাকিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত রোহিত শর্মা।
ব্যাট করতে নেমে বেশ ভালো সূচনা করেন মুম্বাইর দুই ওপেনার সূর্যকুমার যাদব ও এভিন লুইস। ওপেনিং জুটিতে ৬৯ রান তোলেন এই দুই ওপেনার। ৪৪ রান করে হরভজনের বলে আউট হন যাদব। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ রোহিত শর্মা। এভিন লুইসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে এগিয়ে নেয়ার কাজটা করেন রোহিত। কিন্তু ম্যাচের ১৭তম ওভারে এভিন লুইস আউট হলে কিছুটা বিপদে পড়ে মুম্বাই। শেষ তিন ওভারে জয়ের জন্য মুম্বাইর দরকার ছিল ৩৭ রান।
১৮তম ওভারে শেন ওয়াটসনের বলে ১৮ রান নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা। ১৯তম ওভারে শার্দুল ঠাকুরের ওভারে চারটি চার মেরে ম্যাচ নিজেদের করে নেন রোহিত। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল পাঁচ রান। দুই বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা।
এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬৯ রান। শুরুতে শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু কিন্তু খুব বেশি ঝড় তুলতে পারেননি। ১১ বলে ১২ রান করে আউট হন ওয়াটসন। ৩৫ বলে ৪৬ রান করেন রাইডু। তবে এদিন চেন্নাইর ত্রাতা হিসেবে আবির্ভুত হন সুরেশ রায়না। ৪৭ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন ভারতের মিডল অর্ডারের এই মারকুটে ব্যাটসম্যান। ৬টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মারও মারেন তিনি। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি ২১ বলে করেন ২৬ রান করলে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ পায় চেন্নাই।
মিচেল ম্যাকক্লেনঘান, ক্রুনাল পান্ডিয়া নেন ২টি করে উইকেট। বাকি উইকেটটি নেন হার্দিক পান্ডিয়া।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment