rongginnbd
Sunday, May 13, 2018
টিজারে প্রশংসিত হচ্ছে ‘পোড়ামন ২’ (ভিডিও)
রঙিন ডেস্ক:
জাকির হোসেন রাজু পরিচালিত বহুল আলোচিত ও ব্যবসাসফল ‘পোড়ামন’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১৩ সালের ১৪ জুন। এই সিনেমার সফলতার কারণেই চলতি বছর ‘পোড়ামন-২’ নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া।
চারবছর পর তরুণ নির্মাতা রায়হান রাফির নির্মাণে আসছে ‘পোড়ামন-২’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ। ছবিতে তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি।
গতকাল শনিবার ছবির প্রথম টিজার প্রকাশ হয়েছে। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজার অনলাইন দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
শুরুতে এই ছবিতে পূজার নায়ক হিসেবে রোশানের নাম ঘোষণা করা হয়। তবে কাহিনি ও চরিত্রের প্রয়োজনে ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়ামকে কাস্ট করা হয়। এর আগে ‘পোড়ামন ২’ ছবির পোস্টার ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু একদিন না পেরুতেই জানা যায়, পোস্টারটি একটি ইরানি ছবির পোস্টার থেকে নকল করা হয়েছে। তখন অবশ্য পরিচালক ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। তারা কোনো নকল করেননি। এটা মিলে গেছে এমন মত দেন।
চলচ্চিত্রটিতে কার চরিত্র কেমন তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল চলচ্চিত্রটির শুটিং। মেহেরপুর, কুষ্টিয়া ও সিলেটের বেশ কিছু জায়গায় এর চিত্রধারণ হয়। এর সম্পাদনা করা হয় ভারতে।
জানা গেছে, ছবিটির প্রথম সিক্যুয়েলের সঙ্গে ‘পোড়ামন ২’ ছবির মিল পাবেন না দর্শক।
এদিকে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছে জাজ মাল্টিমিডিয়ার আলোচিত চলচ্চিত্র ‘পোড়ামন ২’। সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত চলচ্চিত্রটি গতকাল শনিবার (১২ মে) প্রদর্শিত হয় উৎসবের দেশি ডিস্ট্রিবিউটরদের জন্য। ছবিটি প্রচার হবে ইংরেজিতে ‘HELL & HEAVEN’ নাম নিয়ে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment