rongginnbd
Sunday, May 13, 2018
আজ নামতে পারেন মুস্তাফিজ
রঙিন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামতে পারেন মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ানস আজ দক্ষিণ আফ্রিকার তারকা জেপি ডুমিনির পরিবর্তে মুস্তাফিজকে দলে রাখতে পারে।
ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, পর পর তিন ম্যাচে জয় পেলেও ম্লান ছিলেন ডুমিনি। আর সে কারনেই তার বদলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে খেলাতেই পারেন কোচ মাহেলা জয়বর্ধনে!
এদিকে আজকের ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। মূলত এই ম্যাচের উপরই নির্ভর করবে দুই দলের প্লে-অফ ভাগ্য। কারণ এই ম্যাচে যে জিতবে সেই দলই সেরা চারের কাছে পৌঁছে যাবে।
আজ রোববার রাত সাড়ে আটটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে মুস্তাফিজুর রহমানের মুম্বাই।
এই মুহূর্তে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জিতেছে রোহিত শর্মার দল। হার ছয়টি ম্যাচে। শেষ তিনটি ম্যাচে জিতে দারুণ ছন্দে রয়েছে মুম্বাই পল্টন।
অন্যদিকে রাজস্থানও অপেক্ষায় আছে প্লে-অফে পৌঁছনোর। সমানসংখ্যক ম্যাচ খেলে অজিঙ্কা রাহানের দলের পয়েন্টও ১০। মুম্বাইয়ের মতোই পাঁচটি ম্যাচে জিতেছে তারা, হার ছয়টি ম্যাচে।
পয়েন্টের বিচারে দুটি দল একই বিন্দুতে থাকলেও রান রেটের বিচারে মুম্বাইয়ের এক ধাপ নিচে ষষ্ঠ স্থানে রয়েছ রাজস্থান। শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে বাটলার-স্টোকসরা।
নিজেদের দলে পরিবর্তন আনতে পারে রাজস্থান রয়্যালসও। অঙ্কিত শর্মার পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন শ্রেয়াস গোপাল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment