Sunday, May 13, 2018

দুই সিরিজকে সামনে রেখে টাইগারদের ব্যস্ততা শুরু

তবে ডাক পাওয়া এই ৩১ জনের দলে নেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং তিন ফরম্যাটের অপরিহার্য্য পেসার মোস্তাফিজুর রহমান। তারা দু’জনই আইপিএল খেলতে এখন রয়েছেন ভারতে। বাকি ২৯ জনের প্রায় সবাই অংশ নিচ্ছেন এই কাম্পে। প্রথম দিন অন্য কোনো কার্যক্রম নেই। শুধুমাত্র ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে কিছুক্ষণ ফিটনেস ট্রেনিং হবে টাইগারদের। শুরুতেই ক্রিকেটারদের ফিটনেস ঠিক করার দিকেই নজর দেবেন ট্রেনার ভিল্লাভারায়ন।
দু’মাস আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় টাইগারদের সর্বশেষ মিশনটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের (নিদাহাস ট্রফি)। এরপর আবার সেই টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। জাতীয় দলের অন্যতম স্তম্ভ মুশফিকুর রহীম মনে করেন, এটা তাদের জন্য ভালই হলো। তার কথা, ‘টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু করাটা ভাল।’
এদিকে ক্যাম্প শুরুর সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ দল এখনো হেড কোচশূন্য। নিকট ভবিষ্যতে কোনো বিদেশি কোচ আসবেন কি না! তারও নিশ্চয়তা নেই। তাই ধরে নেয়া হচ্ছে নিদাহাস ট্রফির মত কোর্টনি ওয়ালশই থাকবেন হেড কোচের ভূমিকায়। ক্যাম্পের প্রথম সাতদিন হবে ফিজিক্যাল ট্রেনিং। ঐ পর্ব পরিচালনায় থাকবেন ট্রেনার ভিল্লাভারায়ন। তারপর শুরু হবে ক্রিকেট বা স্কিল ট্রেনিং।

No comments:

Post a Comment