Sunday, May 13, 2018

রাস্তাঘাটে ঝামেলায় পড়তে পারেন কন্যা

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসীরা সকালের দিকে কিছু ভালো সুযোগ পেতে পারেন। দুপরের পর থেকে কাজ কর্মে উন্নতি হতে থাকবে। ব্যবসায়ীক কাজের জন্য দুপরের পর সময় ভালো। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। কিছু অর্থ লাভের যোগ দেখা যায়।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে বন্ধুর সাহায্যে কিছু অর্থ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ লাভের যোগ রয়েছে। দুপর থেকে সময় কিছুটা ব্যয় বহুল হয়ে উঠবে। হটাৎ করেই দূরে কোথাও যেতে হতে পারে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ দেখা যায়। প্রবাসীদের প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট) সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে রাস্তাঘাটে কিছু ঝামেলা ও হয়রাণির আশঙ্কা। পাওনাদারের সম্মূখীন হতে পারেন। রাস্তাঘাটে সতর্ক হতে হবে। দুপর থেকে ভাগ্য সহায় হলে আপনার কাজে কিছু অগ্রগতি হবে। আয় রোজগার বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আশা করতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) আজ কন্যার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হতে পারেন। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। জীবন সাথীর সাথে কিছু ভুল বুঝাবুঝি হতে পারে। দুপরের পর সময় ভালো যাবে না। রাস্তাঘাটে ঝামেলায় পড়তে পারেন। পতনজনিত আঘাতের যোগ প্রবল। কর্মস্থলে সহকর্মীর সাথে বিরোধে জড়াতে পারেন। সতর্ক হোন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কর্মস্থলে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। অধিনস্ত কর্মচারীর উপর বেশী নির্ভর করলে ঠকতে হবে। দুপর থেকে ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। অংশিদারী কাজে অংশিদারের দ্বারা উপকৃত হবেন। জীবন সাথী আপনাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সন্তানের পড়াশোনা নিয়ে অবিভাবকরা কিছুটা চিন্তায় পড়তে পারেন। রোমান্টিক যোগাযোগে সফল হবেন। দুপর থেকে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। সহকর্মী বা অধীনস্ত কর্মচারীর দ্বারা প্রতারিত হতে পারেন। শরীর ভালো যাবে না। আজ কোনো অপমানের বোঝা মাথায় নিতে হতে পারে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে কোন প্রত্যাশা পূরণ হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ভালো সংবাদ আসতে পারে। দুপর থেকে সময় ভালো হয়ে উঠবে। বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। রোমান্টিক বিষয়ে কোনো ভালো ঘটনা ঘটার সম্ভাবনা। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগ প্রবল।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) মকর রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসতে পারে। ছোট ভাই বোনের সাথে কিছু তর্ক বিতর্ক হবার আশঙ্কা। মানি এক্সেঞ্জ ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। দুপর থেকে কোনো পরিকল্পণা বাস্তবায়ন করতে পারেন। আবাসন ও ভূমি ক্রয় বিক্রয়ের যোগ প্রবল। যানবাহনের মেরামতে কিছু ব্যয় হতে পারে।

No comments:

Post a Comment