rongginnbd
Wednesday, May 9, 2018
মুশফিকের জন্মদিন আজ
রঙিন ডেস্ক :
বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ও সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সদা হাস্যোজ্জ্বল মুখের মানুষ তিনি। আজ সেই তারকা ক্রিকেটারের শুভ জন্মদিন।
টাইগার এই ব্যাটসম্যানের জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ফেসবুক পেজে মুশফিককে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছে।
১৯৮৮ সালের ৯মে রাজশাহী বিভাগের বগুড়া শহরে জন্মগ্রহণ করেন তিনি।
৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার মুশফিক জাতীয় দলের হয়ে প্রথমে উইকেট কিপিং এবং পরে মিডল ওর্ডারে বাংলাদেশের মূল ভরসা। ২০০৫ সালে ২৬ মে মুশফিক যখন মাত্র ১৬ বছরে পা দেন তখনই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়। ঠিক তার পরের বছর ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এর পরেই বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন।
২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহিম দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন। এরপরে বাংলাদেশের হয়ে অধিনায়কের ভূমিকাও পালন করেছিলেন।
জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৪ হাজার ৭শ ১৮ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে ডানহাতি উইকেটকিপার এই ব্যাটসম্যানের।
এছাড়া বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলে তিন হাজার ৬৩৬ রান করেন মুশফিক। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি, ১৯টি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০ ম্যাচ খেলে ১০১২ রান করেন এই ক্রিকেট তারকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment