rongginnbd
Wednesday, May 9, 2018
মুশতাককে নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ
রঙিন ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে এ সিরিজ। তার আগেই টাইগারদের ঠেকাতে পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
ধারণা করা হচ্ছে, ওই সফরে টাইগারদের বিপক্ষে স্পিন সামলাতে এবং নিজেদের স্পিন শক্তিকে আরও ঝালিয়ে নিতেই মুশতাককে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, মুশতাক আহমেদকে বোলিং কোচ হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশতাক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। দলটির রয়েছে পুরোনো ঐতিহ্য। এ দলটার ক্রিকেট বিশ্বে আলাদা একটি আধিপত্য রয়েছে। পাশাপাশি এখানকার প্রতিভাতেও রয়েছে বৈচিত্র্য। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলেছেন। লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়েছেন টেস্টে ১৮৫টি ও ওয়ানডেতে ১৬১টি। হাঁটুর ইনজুরির কারণে ২০০৮ সালে খেলা ছাড়েন। ওই বছরই ইংল্যান্ড দলের দায়িত্ব নেন। পরে আইপিএলে দিল্লির সঙ্গে কাজ করেছিলেন ৪৭ বছর বয়সি মুশতাক। পাকিস্তান দলের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এখন কাজ করছেন পাকিস্তানের ক্রিকেট একাডেমিতে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment