Wednesday, May 9, 2018

আজ ‘গার্ড অব অনার’ পাচ্ছে বার্সেলোনা

রঙিন ডেস্ক : রিয়াল মাদ্রিদের কাছ থেকে ‘গার্ড অব অনার’না পেলেও আজ বুধবার বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’দিবে ভিয়ারিয়াল।ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়।যদিও এল ক্লাসিকোর আগে ‘গার্ড অব অনার’ নিয়ে কম জলঘোলা হয়নি। রিয়াল মাদ্রিদ পরিষ্কার জানিয়ে দিয়েছিল ক্লাসিকোয় বার্সেলোনাকে গার্ড অব অনার দেওয়া হবে না। শেষমেশ ম্যাচের পর ন্যু ক্যাম্পে নিজেরাই নিজেদের গার্ড অব অনার দিয়েছিল বার্সেলোনা। তবে আজ তাদের এই সম্মানটা দেখাবে ভিয়ারিয়াল।
ভিয়ারিয়াল জানিয়েছে, চ্যাম্পিয়ন হিসেবে এই সম্মানটা বার্সার প্রাপ্য। তাই আজ ম্যাচের আগে কাতালানদের গার্ড অব অনার দেবে তারা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়। ২০০৯ সালে ক্লাব বিশ্বকাপ জয়ের পরেও বার্সাকে এই সম্মান দিয়েছিল ভিয়ারিয়াল। তখন তাদের কোচ ছিলেন বর্তমানে বার্সার দায়িত্বে থাকা আর্নেস্তো ভালভার্দে।
শেষ তিন ম্যাচে হার এড়ালেই ৩৮ ম্যাচের লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে পুরো এক মৌসুমে অপরাজেয় থাকার কীর্তি গড়বে বার্সা। আজ ভিয়ারিয়ালের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরের ম্যাচটাও ঘরের মাঠে খেলবেন মেসিরা। অন্য ম্যাচটি লেভান্তের মাঠে। ক্লাসিকোয় লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না বার্সার ডিফেন্ডার সার্জিও রবার্তো।

No comments:

Post a Comment