Friday, May 4, 2018

কন্যার দিনটি ঝামেলাপূর্ণ, মিশ্র যাবে সিংহের

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূরের যাত্রার যোগ প্রবল। পিতার সাহায্য পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ বলবান। ভাগ্যউন্নতিতে কোনো শিক্ষকের সাহায্য পেতে পারেন। আজ অতিন্দ্রীয় সাধকদের দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতির সম্ভাবনা।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অবস্থা ভালো যাবে না। পারিবারিক ও কর্মস্থল সম্পর্কিত কোনো বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে থাকবেন। রক্তচাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা কোনো কর্মচারীর কারনে বড় ধরনের লোকসানে পড়তে পারেন। আজ অণৈতিক সম্পর্কের কারনে দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র যাবে। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আজ কাজ কর্মে বহু বাধা বিপত্তি দেখা দেবে। রোমান্টিক সম্পর্কে অকারনে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। সৃজনশীল পেশাজীবীদের আয় উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। কিছু অর্থ আয়ের সুযোগ পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। পারিবারিক পরিবেশ ভালো যাবে না। আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয় বিরোধের আশঙ্কা প্রবল। আজ যানবাহন নিয়ে ঝামেলায় পড়তে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। প্রত্যাশিত কাজে বাধা বিপত্তি লেগে থাকবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো প্রতিবেশীর সাথে বিরোধ দেখা দেবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আশানুরুপ আয়ের যোগ নেই। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য বা সাংসারিক অশান্তি নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। বিকালের দিকে কোনো ঝামেলাপূর্ণ সংবাদ পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে ঝামেলা দেখা দেবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও শত্রুতার কারনে দূর্ণাম রটার আশঙ্কা প্রবল। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। শিল্প উদ্যোক্তারা আজ কোনো কারখানা উদ্বোধন করতে পারেন। শ্রমিক ও নি¤œ আয়ের লোকেদের আর্থিক সঙ্কট দেখা দেবে।

No comments:

Post a Comment