Sunday, May 13, 2018

ত্বকের জৌলুস ফেরানোর ফেসপ্যাক

রঙিন ডেস্ক : ত্বক বিবর্ণ হয়ে পড়লে আমাদের চিন্তার শেষ থাকেনা। এখন কসমেটিকসের চেয়ে বেড়েছে ঘরোয়া উপাদানের ব্যবহার। ত্বকের জৌলুস ফেরাতে টমেটো, দই, লেবু ও সি সল্টের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
টমেটোতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক উজ্জ্বল করে। দই ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে নরম ও কোমল করে ত্বক। সি সল্টে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে যা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহারের পদ্ধতি দেয়া হলো-
যা যা লাগবে
কয়েক টুকরা টমেটো
১ চা চামচ লেবুর রস
২ চা চামচ দই
১ চা চামচ সি সল্ট
টমেটো ছোট টুকরা করে দইয়ের সঙ্গে মেশান। মিশ্রণে লেবুর রস ও সি সিল্ট মেশান। এবার কাঁটাচামচের সাহায্যে মিশ্রণটি নেড়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাক ত্বকে লাগিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment