rongginnbd
Saturday, May 5, 2018
‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে পশ্চিমবঙ্গ যাবেন প্রধানমন্ত্রী
রঙিন ডেস্ক : আগামী ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী মূলত শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে পারে বলে জানিয়েছে ভারতের গণ মাধ্যম।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেনকে শেখ হাসিনার সফরের বিষয়টি জানানো হয়েছে। উপাচার্য সবুজকলি জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী মোদিকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। মোদি আসতে খুবই আগ্রহী।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপাচার্যকে জানানো হয়েছে, শেখ হাসিনা ২৪ মে বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সাম্মানিক ডিগ্রি নেবেন। পরদিন শান্তিনিকেতনে যাবেন তিনি। কলকাতা শহর থেকে ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শান্তিনিকেতন শহরে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত।
প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শান্তিনিকেতনে যাচ্ছে। ২৫ কোটি টাকা খরচ করে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ ভবনে থাকছে অডিটোরিয়াম, মিউজিয়াম এবং গবেষণার সুবিধা। ইতিমধ্যেই বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এক প্রতিনিধি দল নিয়ে ভবনের সর্বশেষ অবস্থা দেখে এসেছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment