Thursday, June 7, 2018

ক্রিকেটাররা কে কোথায় হানিমুনে গিয়েছিলেন

রঙিন ডেস্ক : ভারতের অভিনয়শিল্পীরাই হোক বা ক্রিকেট তারকা, তাঁদের বিয়ে থেকে হানিমুন সব কিছুতেই কড়া নজর থাকে পাপারাত্জিদের। তবে শুধু মিডিয়া নয়, ইন্টারনেটদুনিয়ায় ভক্তদের আগ্রহও সে বিষয়ে কম কিছু নয়। তাই সেসব নেটিজেনরাই আজ জেনে নিতে পারেন ভারতের বর্তমান তারকা ক্রিকেটাররা বিয়ের পর কে কোথায় হানিমুনে গিয়েছিলেন-
রোহিত শর্মা-রীতিকা: ২০১৫ সালে রীতিকা সজদের সঙ্গে চার হাত এক হয় রোহিতের। বাইশ গজের এই সুপারস্টার ব্যক্তিগত জীবনেও নাকি খুব রোম্যান্টিক। হানিমুনে ইতালি উড়ে গিয়েছিলেন এই যুগল।

আরো পড়ুন ঃ- টপসের নিচে কিছু পরেননি জাহ্নবী?

মাহেন্দ্র সিংহ ধোনি-সাক্ষী: ২০১০ সালের জুলাই মাসে সাক্ষী রাওয়তকে বিয়ে করেন ‘ক্যাপ্টেন কুল’। রোম্যান্টিক হানিমুনের জন্য ওই বছরই নভেম্বরে গোয়া উড়ে যান যুগল। ওয়াটার স্পোর্টস থেকে ক্যান্ডেল লাইট ডিনার, সাক্ষী-মাহির মধুচন্দ্রিমাও ছিল একেবারে ‘কুল’
শিখর ধাওয়ান-আয়েষা: সোশ্যাল মিডিয়ায় আলাপ এবং সেখান থেকেই প্রেম শিখর ধাওয়ান ও আয়েষা মুখোপাধ্যায়ের। পেশায় কিকবক্সার আয়েষা নিজেও স্পোর্টস খুবই পছন্দ করেন। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছিলেন এই যুগল।
 দীনেশ কার্তিক-দীপিকা: নিজেদের ‘লাভ লাইফ’কে বরাবরই মিডিয়ার আড়ালে রেখেছিলেন দীনেশ-দীপিকা। ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকার সঙ্গে চার হাত এক হয় দীনেশের। হানিমুনে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন এই যুগল।
অাজিঙ্কা রাহানে-রাধিকা: ২০১৪ সালে ছেলেবেলার বান্ধবী রাধিকা ধোপাভকরকে বিয়ে করেন অজিঙ্ক। রোম্যান্টিক হানিমুনের জন্য প্রকৃতির কোলে সাজানো ইন্দোনেশিয়ার বালিকে বেছে নিয়েছিলেন এই যুগল।
সুরেশ রায়না-প্রিয়াঙ্কা: এক্সোটিক হানিমুনের জন্য সুরেশ এবং প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন ইতালির মিলান। তাঁদের এক সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন রায়না।
বিরাট কোহলি-আনুষ্কা শর্মা: পাপারত্জিদের চোখকে ফাঁকি দিতে গোপনে ইতালিতে রূপকথার ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন ‘বিরুষ্কা’। এই দুই হাই প্রোফাইল সেলেবের হানিমুন নিয়েও নেটিজেনদের উত্সাহের অন্ত ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যুগল জানিয়েছিলেন তাঁরা ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন।
গৌতম গম্ভীর-নাতাশা: ২০১১ সালে নাতাশা জৈনকে বিয়ে করেন এই ক্রিকেট তারকা। মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপকে বেছে নিয়েছিলেন যুগল।

No comments:

Post a Comment