rongginnbd
Wednesday, August 8, 2018
মধুচন্দ্রিমায় যাওয়া নিয়ে বিপাকে আফজাল-সুবর্ণা!
রঙিন ডেস্ক:
টিভি পর্দার অন্যতম আলোচিত জুটি সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন। অভিনয়ে অনবদ্য এ দুই তারকার ব্যক্তিজীবনেও রয়েছে ভালো বন্ধুত্ব।
গুণী এই অভিনয়শিল্পীরা গত ঈদুল ফিতরে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘নূরুল আলমের বিয়ে’ নাটকে। বদরুল আনাম সৌদের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন আরিফ খান। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পায়।
দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখেই ঈদুল আজহা উপলক্ষে এবার নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল। ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’ নামে এ নাটকেও জুটি বেঁধে অভিনয় করেছেন
আফজাল হোসেন
ও সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদের রচনায় এ নাটকটিও পরিচালনা করেছেন আরিফ খান।
‘নুরুল আলমের বিয়ে’ নাটকের একটি দৃশ্য
আরো পড়ুন:
‘সিনেমা হোক অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের হাতিয়ার’
‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’ নাটকের গল্পে দেখা যাবে, ‘মাস খানেক আগে বিয়ে করেছেন নূরুল আলম ও নিশাত বেগম। শত ইচ্ছা থাকা সত্ত্বেও নানা ঝামেলার কারণে এখনো তাদের মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি। না যাওয়ার পেছনে আরো একটা কারণ আছে- সেটা হলো নূরুল আলম বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন মধুচন্দ্রিমায়। যাই হোক, শেষ পর্যন্ত এক সকালে মধুচন্দ্রিমার জন্য রওনা হন নূরুল আলম ও নিশাত বেগম। কিন্তু কপাল মন্দ, ঘণ্টা দুয়েক পর পায়ে হেঁটে দু’জনেই বাড়ি ফেরেন। কারণ কিছুদূর যেতে না যেতেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়।
এরপর মধুচন্দ্রিমার পরিকল্পনা নিজ হাতে তুলে নেন নিশাত বেগম। ম্যাপ নিয়ে বসেন কোথায় যাবেন সেটা ঠিক করতে। ঠিক তখন এক তরুণী নিশাত বেগমের কাছে আবদার নিয়ে উপস্থিত হয়। তরুণীটির আবদার হলো- এক সপ্তাহের মধ্যে তাকে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। নয়তো মেয়েটির বাবা অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে। আর এ কাজটি শেষ না হওয়া পর্যন্ত মেয়েটি নিশাত বেগমের বাড়িতেই থাকবে। এমন নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে নাটকটির গল্প।’
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার পরের দিন রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment