rongginnbd
Friday, August 3, 2018
অক্ষয়-কারিনার ‘গুড নিউজ’
রঙিন ডেস্ক:
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। এই জুটি বলিউডে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় ছবি।
আগেই জানা গিয়েছিলো আবারো পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন
অক্ষয়-কারিনা
। জনপ্রিয় নির্মাতা করন জোহরের নতুন সিনেমাতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে কারিনাকে। এতে কারিনার বিপরীতে থাকছেন অক্ষয়। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হবে।
আরো পড়ুন:
র্যাম্পে ‘সাবেক প্রেমিকা’র সামনে সালমানের কাণ্ড
তবে সেময় ছবির নাম জানা যায়নি। এবার করণ জোহর ও অক্ষ কুমার জানালেন নতুন ছবির নাম। এক টুইট বার্তায় কারিনা-অক্ষয়ের জুটিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে করণ জোহর লিখেছেন, “গুড নিউজ’ নিয়ে ফিরছেন জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। আরও থাকছেন দিলজিৎ দোশাঞ্জ ও কিয়ারা আদভানি।”
করণ জোহর ও অক্ষ কুমারের টুইটারের স্ক্রিন সর্ট
প্রসঙ্গত, ‘এতরাজ’, ‘তালাশ’, ‘দোস্তি’, ‘তাশান’, ‘কামবাখত ইশক’, ‘গাব্বার ইজ ব্যাক’-এর মতো অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অক্ষয় ও কারিনা।
এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে কারিনা অভিনীত সিনেমা
‘ভীরে দি ওয়েডিং’
। মা হওয়ার পর এটিই তার প্রথম সিনেমা। এতে এ অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। ছবিটি প্রথম দিনে আয় করেছে ১০.৭০ কোটি রুপি।
কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, স্বারা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। এটি পরিচালনা করেছেন শশাংক ঘোষ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment