Monday, October 30, 2017

ঠান্ডা আবহাওয়ায় ত্বকের যত্ন

* শীতে ত্বক সহজেই আর্দ্রতা হারায়। ফলে চামড়া শুকিয়ে যায় ও চামড়ায় ফাটল ধরে। তাই আর্দ্রতা ধরে রাখতে প্রতিদিন গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন।* ক্রিম, লোশন, সাবান—শীতে, সব ধরনের প্রসাধনেই থাকা চাই বাড়তি ময়েশ্চারাইজার। ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলুন।* চুলের জন্য আসলে তেল ব্যবহারের দরকার হয় না। বাজারে ছেলেদের জন্য পৃথক শ্যাম্পু মেলে। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলেই যথেষ্ট।* রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন।* পায়ে স্যান্ডেলের পরিবর্তে জুতা পরুন। পা ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে পায়ে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন মেখে নিতে পারেন।

No comments:

Post a Comment