Monday, October 30, 2017

‘ফারুকী হুমায়ূন সাহেবকে নিয়ে ছবি বানাননি’: ছটকু আহমদ

সট্যাটাসে ফারুকী বলেন, ‘আমার ছবি আসবে আর জাতি দুই ভাগ হয়ে যাবে না এটা এখনো ঘটে নাই। সেই ব্যাচেলর থেকে শুরু। ব্যাচেলরের সময়তো ফেসবুক ছিল না। পত্রিকার চিঠি পত্র কলামে গালাগাল দিতে দিতে বিবমিষা ধরাইয়া দিছিল। থার্ড পারসনের সময়তো আরও খারাপ অবস্থা। তবে আশার কথা এই যে, কিছু বছর পর যে কাজটার জন্য পক্ষে বিপক্ষে বেশি কথা শুনতে হয়, সেই কাজটাই মোটামুটি একটা স্বাভাবিক স্রোতে রূপ নেয়।’
‘ডুব’ নিয়েও পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। আলোচনা হোক। বেশ কিছু পয়েন্ট টুকে নিয়েছি। রাতে সময় টেলিভিশনে তার কিছু কিছু নিয়ে আলোচনা করবো। এর মাঝে চলতে থাকুক ছবি দেখা। এই সুযোগে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা বিশ্ব চলচ্চিত্রের রেফারেন্স ঘেঁটে ঘেঁটে যুক্তি দিয়ে ‘ডুব’র প্রতি ভালোবাসা জানাচ্ছেন। আর যারা আরো আগ্রহী গুগল করে ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি, বা আরো ফেস্টিভালের ক্রিটিকগুলা পড়তে পারেন। আমাদের ছোট দেশের ছোট একটা ফিল্মমেকারের কাজ নিয়ে বড় ক্রিটিকরা কি বলছেন সেটা জানা যেতে পারে। তবে যারা ছবিটা দেখেন নাই, চলুন দেখে নিই।’
এদিকে ‘ডুব’ দেখে এসে মন্তব্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ছটকু আহেমদে।তিনি বলেন, ‘ডুব’ ছবি রিলিজের আগে আমাদের পরিচালক সমিতি এবং বিভিন্ন জায়গায় অভিযোগে মেহের আফরোজ শাওনের যে আশঙ্কা ছিল পরলোকগত লেখক পরিচালক হুমায়ূন আহমেদের বায়োপিক নিয়ে সেটা একদম অসার মনে হয়েছে। মেয়ের বান্ধবীকে বিয়ে করার একটা ধোঁয়াশা সৃষ্টি করলেও হুমায়ুন আহমেদের কোনো চারিত্রিক বৈশিষ্টই ইরফানের কৃত চরিত্রের মধ্যে নেই। হুমায়ূন আহমেদের চলা ফেরা, কথায় রস সৃষ্টি, গুন গুন করে গান করা তার বিন্দু মাত্র নেই এই ছবিতে। ইরফান সাহেব যেভাবে চলেছে, যেভাবে কথা বলেছে তার কোনো ছাপই আমাদের হুমায়ূন আহমেদের মধ্যে নেই। হুমায়ূন আহমেদ নামে এই ছবিটার এত প্রচার হয়েছে যে, সামান্য যে দর্শক আসছে সেটা তারই ফসল। আসলে ফারুকী সাহেব হুমায়ূন সাহেবকে নিয়ে এই ছবি বানাননি তবে এই বিতর্ক ডুবকে বাঁচার শেষ আশায় অক্সিজেন দিয়ে রেখেছে ‘

No comments:

Post a Comment