Monday, October 30, 2017

রিয়াল হেরে গেছে জিরোনার কাছে

রঙিন ডেস্ক : রিয়াল মাদ্রিদ হেরে গেছে স্প্যানিশ লা লিগায় নতুন দল জিরোনার কাছে।আর রিয়ালের এই হারে পয়েন্ট টেবিলে বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল।এই ম্যাচে রিয়ালের হারের চেয়েও বেশি আলোচনায় আসে স্পেন আর কাতালোণিয়ার রাজনৈতিক উত্তাপ।কেননা রিয়াল মাদ্রিদ ছিল অখন্ড স্পেনের প্রতিনিধি এবং জিরোনা ছিল সদ্য স্বাধীনতার ঘোষণা দেয়া কাতালোনিয়ার প্রতিনিধি।
এই একটি জয়ের মধ্যদিয়ে জিরোনা কিন্তু তাদেরই স্বদেশি (কাতালোনিয়ান) ক্লাব বার্সেলোনাকে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে দিল। কারণ, ১০ ম্যাচ শেষে বার্সা আর রিয়াল মাদ্রিদের মধ্যে পার্থক্য দাঁড়িয়ে গেল ৮ পয়েন্টের। বার্সার পয়েন্ট যেখানে ২৮, সেখানে রিয়ালের পয়েন্ট ২০। বার্সা শীর্ষে। দুই নম্বরে ভ্যালেন্সিয়া এবং তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।

No comments:

Post a Comment