rongginnbd
Monday, October 30, 2017
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছেন ইইউ মন্ত্রী
রঙিন ডেস্ক : রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ ৩০ অক্টোবর সোমবার ঢাকা আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কমন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস।
ঢাকাস্থ ইইউ দূতাবাস জানিয়েছে, আজ বাংলাদেশে এসে আগামীকাল মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি।বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে ইউরোপীয় ইউনিয়নে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন তিনি।
বাংলাদেশে আসার পূর্বে এক টুইট বার্তায় ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বলেছেন, কিছু মাস আগে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরো বেশি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। তারা তাদের সকল মৌলিক অধিকার পাওয়ার দাবি রাখে।একই তারা একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে।
নিজের টুইট বার্তায় তিনি আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করলে চলবে না। এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনাকে আমি স্বাগত জানাই।
এ সময়ে তিনি রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি ইউরো সহযোগিতার ঘোষণা দেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment