rongginnbd
Wednesday, November 1, 2017
পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন দীপিকা!
রঙিন ডেস্ক :
খবরটা বেশ কিছুদিন ধরেই ঘুরছিল বলিউডের আনাচে-কানাচে। ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন নাকি পারিশ্রমিকের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন রণবীর সিং ও শাহিদ কাপুরেকে। তবে এতিদিন এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেননি। অবশেষে তা নিয়ে মুখ খুললেন নায়িকা নিজেই।
একাধিকবার পারিশ্রমিকের প্রশ্নের মুখে পড়েছেন। শেষমেশ সংবাদসংস্থা পিটিআই-কে নায়িকা জানিয়েছেন, তার পারিশ্রমিক নিয়ে আলোচনা করাটা তেমন কাজের কথা নয়। কিন্তু তিনি যে পারিশ্রমিক পাচ্ছেন তাতে তিনি খুশি। তার দাবি, কাজের অনুপাতে পারিশ্রমিক পাওয়াটাই আসল এবং সেটা তিনি পাচ্ছেনও। দীপিকা বিনয়ের সঙ্গে জানিয়ে দিচ্ছেন, তার পারিশ্রমিক বড় কথা নয়। বরং এত বড় বাজেটের ছবিতে যে পোস্টারে পোস্টারে তারই মুখ দেখা যাচ্ছে, এই দৃশ্যই তাকে তৃপ্তি দিচ্ছে। তার শরীরী ভাষাও বলে দিচ্ছে, পারিশ্রমিকের ব্যাপারে তার কোনো ক্ষোভ নেই। এর আগে হলিউডে কাজ করে এসেছেন। তাই নিজের ভ্যালুয়েশন তিনি খুব ভালই জানেন। দেশের পারিশ্রমিকেও যখন সন্তুষ্ট। তবে এখনো অনেকেই মনে করছেন, যা রটে তার কিছু তো বটে।
দীপিকার খবরটি বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। বলিপাড়ার নায়ক কেন্দ্রিকতা কতটা বদলাচ্ছে, সেই জল মাপার চেষ্টা চলছিল এ তথ্যে। এতদিনে অবশ্য সিনেমার বিষয়ে বদল এসেছে। কিন্তু বাস্তবে তা কতখানি? আজ আর নায়িকারা স্রেফ আই ক্যান্ডি হয়ে থাকেন না। নায়িকাদেরই নায়ক করে তুলছে ছবির বিষয়। কঙ্গনা রানাউতের মতো নায়িকা তো খান হিরোদের সঙ্গে কাজ করতেও অস্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে সিনেমার অন্দরের বদল কি বাইরেও প্রভাব ফেলেছে? দীপিকার পারিশ্রমিক যদি সত্যিই তাঁর সমসাময়িক নায়কদের থেকে বেশি হয়, তবে বলতেই হয় ভরকেন্দ্র বদলেছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment