Wednesday, November 1, 2017

পুরুষদের জন্য বিখ্যাত কয়েকটি সুগন্ধি

রঙিন ডেস্ক : আপনার চারপাশের পরিবেশকে সুন্দর করতে একটু মিষ্টি নরম গন্ধের সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। সুগন্ধি ব্যবহার ছেলেদের সুরুচির পরিচয় দেয় এবং সুগন্ধি প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। যে যার ব্যক্তিত্ব অনুযায়ী সুগন্ধি ব্যবহার করে থাকেন। সুগন্ধি পাগল পুরুষদের জন্যই বিশ্বের বিখ্যাত ৫টি মেনজ পারফিউম নিয়ে এবারের বিষয়। বাজারজাত, বিক্রীত, আলোচিত, দাম ও বয়স ইত্যাদি বিবেচনা করে বিশ্বের বিখ্যাত ৫টি সুগন্ধি নিয়ে আজকের লেখা-
১৯৯৬ সালে বাজারজাত হওয়া আকুয়া সুগন্ধিটি ২০১১ সালে আমেরিকার বেস্ট সেলার হিসেবে একচেটিয়া বাণিজ্য করেছে। বিশ্বের অধিকাংশ বিখ্যাত ব্যাক্তির প্রথম পছন্দ হচ্ছে আকুয়া ডি জিও। তাই ছেলেদের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় আকুয়া ডি জিও ইউ জোর্জিও আরমানি। সুগন্ধিটির বিশেষত্ব হলো এর ঘ্রাণ মেয়েদের প্রবলভাবে আকর্ষণ করে। অনেকটা নিকোটিন ফ্লেভারের আকুয়া ডি জিওর দামও আকাশছোঁয়া।
বাজারজাতের প্রথমে ওয়ান মিলিয়নের খুব বেশি ব্র্যান্ডভ্যালু না থাকলেও ২০০৮ সালে ওয়ান মিলিয়নে গোল্ডেন ফ্রেগন্যান্স সংযুক্ত হওয়ার পর থেকে পৃথিবীব্যাপী সর্বাধিক বিক্রীত সুগন্ধির মধ্যে অন্যতম। বিশ্বের সবচেয়ে আলোচিত হওয়া ও ব্যবহৃত হওয়া সুগন্ধি ওয়ান মিলিয়ন। ওয়ান মিলিয়ন এর গন্ধটা মন মাতানো আর দামে কিছুটা কম।
পুরুষদের জন্য সুগন্ধির মধ্যে আজজারোর অবস্থান বিশ্বের সেরা পাঁচে রয়েছে। এর মধ্যে আজজারো ক্রোম ইউ আজজারো লরিস। মেন্স সুগন্ধির সেগমেন্টের ডাভিডফের কথা বলতেই হয়। দুটি ফ্লেভারের ডাভিডফ বাজারজাত করা হয়। একটি ডাভিডফ কুল ওয়াটার অন্যটি ডাভিডফ হট ওয়াটার, এই দুই ধাঁচের ফ্লেভার রয়েছে। প্যারিসের দুনিয়া মাতানো সুগন্ধির বিশেষত্ব হলো লাগানোর পরে খুবই সতেজ একটি অনুভূতি হয়, যা প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। বিশ্বের প্রায় ৯০টি দেশের নামিদামি আউটলেটগুলোতে দেখা মেলে আজজারো সুগন্ধিটির। তবে অনেক বিখ্যাত পুরুষই আরো একটি সুগন্ধি ব্যবহার করে থাকেন। নাম ব্লু জিন্স ইউ ভাসার্সি।

No comments:

Post a Comment