Wednesday, November 1, 2017

হ্যাকারের কবলে ঊর্বশীর টুইটার অ্যাকাউন্ট!

মঙ্গলবার নিজের প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করেন নায়িকা। যাতে অশালীন ভাষায় স্টেটাস দেওয়া হয়েছিল। কমেন্টে নায়িকা জানান, কেউ তার প্রোফাইল হ্যাক করে এই সমস্ত ভাষা লিখেছে। এখনো সুরক্ষিত নয় তার প্রোফাইল। কেউ যদি তার ফেসবুক থেকে কোনো বার্তা পান। তখনই যেন সে বিষয়ে নায়িকাকে জানিয়ে দেন। এমন ঘটনার জন্য তিনি দুঃখিত।
কারা এমন কাজ করেছে? কেনই বা করেছে? সে প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে এই ঘটনায় বেশ বিপাকে পড়েছেন ঊর্বশী। বিষয়টি কতদূর যেতে পারে তা আপাতত দেখতে চাইছেন তিনি। তারপরই পুলিশে অভিযোগ জানাবেন। তবে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন তিনি। অ্যাকাউন্টটি এখনই বন্ধ করতে চান না নায়িকা। কারণ এটিই দর্শকদের কাছে যোগাযোগ করার অন্যতম উপায় তার কাছে। নিজের অনুরাগীদের নিরাশ করতে চান না তিনি। তাই নিজের পোস্টের ধারা অব্যাহত রেখেছেন।

No comments:

Post a Comment