Thursday, November 9, 2017

‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’ শুরু আজ

রঙিন ডেস্ক : উপমহাদেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’। আজ বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এ উৎসব। তৃতীয়বারের মতো আয়োজিত এবারের ফোক ফেস্টে দেশীয় শিল্পী ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, তিব্বতসহ বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
‘ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’-এর প্রথম দিনে মঞ্চে উঠবেন বাউলিয়ানার শিল্পীরা। গানে গানে তারা মাতিয়ে তুলবেন উৎসবের প্রথম রাত। বাউলিয়ানা ঘরানার সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি এবারের আসরের বাউলিয়ানার হয়ে সংগীত পরিবেশন করবেন। এছাড়া লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানায় সেরা চারে জায়গা করে নেওয়া প্রতিযোগী পাপিয়া জাহান এবারের আসরে গান পরিবেশন করবেন।

No comments:

Post a Comment