‘বাহুবলী’ সিনেমার পর আনুশকা শেঠি অভিনীত
পরবর্তী সিনেমা ‘ভাগমতি’। চলতি বছর দুইবার পিছিয়ে আগামী বছর সিনেমাটির
মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে ‘ভাগমতি
সিনেমাটি মুক্তি দিতে চাইছেন নির্মাতারা।
এর আগে গত ৭ নভেম্বর আনুশকা শেঠির জন্মদিন
উপলক্ষে ভাগমতি’র একটি পোস্টার প্রকাশ করা হয়। তবে সেখানে অবশ্য মুক্তির
তারিখ উল্লেখ করা হয়নি। তবে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি
সংবাদমাধ্যম জানিয়েছে, জানুয়ারিতে সংক্রান্তির দিনে বেশ কয়েকটি সিনেমা
মুক্তির তালিকায় থাকায় ফেব্রুয়ারিতে ভাগমতি সিনেমাটি মুক্তি দিতে চাইছেন
নির্মাতারা।



No comments:
Post a Comment