rongginnbd
Thursday, November 9, 2017
সারাহ’র আগেই আসছেন জানভী
রঙিন ডেস্ক :
বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর বড় মেয়ে জানভী কাপুরের বলিউডে অভিষেক হতে চলেছে এটি পুরানো খবর্। তার সাথে সাথে বলিউডের আরেক সুপারস্টার ছোট নবাব সাইফ আলী খানের মেয়ে সারাহ আলী খানেরও বলিউডে অভিষেক হবার কথা। এ খবরটিও সকলের জানা। সারাহ’র ছবি জানভীর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা এখন হচ্ছেনা। সারাহ’র আগেই বড়পর্দা কাঁপাবেন জানভী।
সাইফ আলি খানের মেয়ে সারাহ আলী খানের বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই খবর প্রচারণার পর থেকেই মিডিয়া রিপোর্টারদের নজরে নজরে থাকছেন সারাহ। হবেই বা না কেন? পাতৌদী পরিবারের মেয়ে বলে কথা!সারাহ যে ছবিতে অভিনয় করছেন তার নাম কেদারনাথ্। ছবিতে তার বিপরীতে থাকছেন সুশান্ত সিং।ছবিটি আগামী বছর সেপ্টেম্বেরে মুক্তি পাওয়ার কথা ছিল। এছাড়া জানভী কাপুরের ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৮ এর ডিসেম্বরে। কিন্তু কোনো এক কারনে জানভীর ছবিই আগে যাচ্ছে প্রেক্ষাগৃহে। জানা গেছে জানভির ছবি ‘সাইরাত’ আগামী বছরের জুন-জুলাই এর দিকে মুক্তি পেতে যাচ্ছে। সুতরাং বুঝাই যাচ্ছে সারাহ’র আগে জানভী আসছেন দর্শক মাতাতে। যদিও সাইফের মেয়ের ছবি শ্রীদেবীর মেয়ের ছবির অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল।
‘সাইরাত’ ছবিটি করণ জোহর নির্মাণ করছেন। ছবিটি মারাঠি ব্লকবাস্টার ছবি সাইরাতের রিমেক। শুধু সাইরাত নয়। বলা হচ্ছে যে হলিউডের বিখ্যাত ছবি ‘দ্যা ফল্ট ইন আওয়ার স্টারস’ এর বলিউড রিমেকেও জানভীর অভিনয়ের কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই ছবিটির কাজ ধরবেন পরিচালক শশাঙ্ক খাইতান।
অপরদিকে আরেক বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খানও নিজের জৌলুসে মাতিয়ে বেড়াচ্ছেন পুরো ভারত। সুহানা যেদিকেই যায় পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে পারেন না।তারা যেন সুহানাকে নিয়ে খবর তৈরির জন্য মুখিয়ে থাকেন। সে কোথায় যায়, কী করে, কী পড়ে সবকিছুর খোঁজ খবর নিয়ে ছড়িয়ে দিচ্ছে সংবাদমাধ্যমে।
সম্প্রতি তারও বলিউডে প্রবেশ করার গুঞ্জন উঠেছে। তবে এ ব্যাপারে বাবা কিং খান বলেছেন এত শীগ্রই সুহানাকে বলিউডে দেখতে চাননা তিনি। সুহানাকে আগে তার পড়ালেখা শেষ করতে হবে। এরপরই তাকে বলিউডে আসতে দেয়া হবে। বলিউডে আসার ক্ষেত্রে তার না নেই। কারন, সুহানার খুব ইচ্ছা সে বলিউডে আসবে। বাবা হয়ে মেয়ের ইচ্ছা তিনি অপূর্ণ রাখবেন না। তাছাড়া তিনি নিজেও তো এইখানে রাজত্ব করছেন। মেয়েকে নিয়েও তার সমান আশা।মেয়েও বাবার মতোই বলিউডে রাজত্ব করতে পারবে কিনা সেটা অবশ্য ভবিষ্যতই বলে দেবে।
সুহানার বলিউডে আসতে দেরী হলেও আপাতত জানভী এ দৌড়ে আগে চলে আসছেন। বলিউড স্টারদের কন্যারা এখন দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি চাংঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের বলিউডে অভিষেক হতে যাচ্ছে। স্টুডেন্ট অফ দ্যা ইয়ার টু তে অনন্যা অভিনয় করতে যাচ্ছেন। তার বিপরীতে থাকছেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। দেখা যাচ্ছে খুব শিগ্রই বলিউড বিভিন্ন তারকাদের ছেলে-মেয়ের দখলে চলে যাচ্ছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment