rongginnbd
Thursday, November 9, 2017
১৭ নভেম্বর বাংলাদেশে ‘বলো দুজ্ঞা মাঈকী’
রঙিন ডেস্ক :
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘বলো দুজ্ঞা মাঈকী’। কলকাতার দুই অভিনয়শিল্পী অঙ্কুশ ও নুসরাত অভিনীত সিনেমাটি বাংলাদেশের হলে আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি আমদানি করছে ‘তিতাস কথাচিত্র’।
প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কালাম আজাদ এমন খবর নিশ্চিত করে বলেছেন, ১৭ নভেম্বর মুক্তি পাবে ‘বলো দুজ্ঞা মাইকী’। বাংলাদেশের শতাধিক হলে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।
আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশের সিনেমা হলে ‘বলো দুজ্ঞা মাঈকী’র মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো। গত ১৬ অক্টোবর মন্ত্রণালয়ে থেকে অনুমতি দিয়েছে। এরপর গত বৃহস্পতিবার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। সনদ হাতে পাওয়ায় সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা নেই।’
কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এটি প্রযোজনা করেছে। পশ্চিমবঙ্গে দূর্গা পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর ‘বলো দুজ্ঞা মাঈকী’ মুক্তি পেয়েছিল। ঢাকার জাজ মাল্টিমিডিয়া এই ছবির সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।
উল্লেখ্য,‘বলো দুজ্ঞা মাঈকী’ ছবির পরিবর্তে কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশের ‘মাস্তানি’। কাজী মারুফ ও মৌসুমি হামিদ অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স। যেটি গেল বছরের ১৯ আগস্ট বাংলাদেশে মুক্তি পায়। ওপারে ছবিটি আমদানি করছেন অজয় এন্টারপ্রাইজ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment