Tuesday, November 7, 2017

তাজিকিস্তানের জয়ে বাংলাদেশের কপালে ভাজ

রঙিন ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাইয়ে উজবেকিস্তানের বিপক্ষে হারের পর মূল পর্বে উঠার সমীকরণটা কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। এরপর আবার তাজিকিস্তানের জয়ের সংবাদে বাংলাদেশের কপালে ভাজ পড়েছে। সোমবার রাতে স্বাগতিকরা ৫-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থানে থেকে মূলপর্বে উঠার কাজটা মজবুত করে নিয়েছে।
তৃতীয় ম্যাচে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠতে কঠিন সমীকরণ ছিলো বাংলাদেশের। পরের দুই ম্যাচ স্বাগতিক তাজিকিস্তানের হার এবং শেষ ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে নিজেদের বড় ব্যবধানের জিততে হতো বাংলাদেশকে। কিন্তু তাজিকিস্তান জয় উঠিয়ে নিয়েছে। এখন লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু সেটা খুববেশি সম্ভব নয় বাংলাদেশের জন্য।

No comments:

Post a Comment