rongginnbd
Tuesday, November 7, 2017
বিপিএল: আজ চিটাগং-কুমিল্লা, সিলেট-রাজশাহী
রঙিন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। ইতমধ্যে ছয় দলের মিশন শুরু হয়েছে। মাঠে নামার অপেক্ষায় ছিলো শুধু চিটাগং ভাইকিংস। আজ মঙ্গলবার দুপুরে বিপিএলের পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মিসবা-উল হকের চিটাগং। সন্ধ্যা সাতটায় অপর ম্যাচটিতে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টেলিভিশন।
টাইগার স্কোয়াডের তরুণদের নিয়ে আশা জাগাচ্ছে চিটাগং ভাইকিংস। সৌম্য, তাসকিন, শুভাশিস, বিজয়ের সাথে অভিজ্ঞ পাকিস্তানের মিসবাহ-উল-হক ও লুক রঞ্চির সার্ভিস নিশ্চিত করেছে দলটি।
এদিকে প্রথম ম্যাচে হারের পর জয়ে ফিরতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। রাজশাহী কিংসও তাদের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়ে ফিরতে চায়।
আর টানা জয়ে শীর্ষে থাকা সিলেট সিক্সার্স তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। নাসিরের অধিনায়কত্বে বাজিমাত করছে স্বাগতিকরা।
দল ৪টিতে আছেন যারা:
চিটাগং ভাইকিংস:
দ্বিতীয় আসরে রানার্স আপ দলটিতে আইকন হিসেবে আছেন সৌম্য সরকার। দলটিতে অধিনায়ক হিসেবে আছেন মিসবাহ-উল হক। আর কোচের দায়িত্বে আছেন নুরুল আবেদীন।
দেশি ক্রিকেটার
: তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাইম হাসান ও ইয়াসির আরাফাত।
বিদেশি ক্রিকেটার:
মিসবাহ-উল হক (পাকিস্তান); লিয়াম ডসন ও লুইস রিসি (ইংল্যান্ড); জীবন মেন্ডিস ও দিলশান মুনাবিরা (শ্রীলংকা); সিকান্দার রাজা ( জিম্বাবুয়ে); জামেইন ব্লাকউড ( ওয়েস্ট ইন্ডিজ); নাজিবুল্লাহ জাদরান (আফগানস্তান) এবং লুক রনচি (নিউজিল্যান্ড)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
তৃতীয় আসরের চ্যাম্পিয়ন দলটিতে আইকন ও অধিনায়ক হিসেবে আছেন জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবাল। ইনজুরিতে পড়ে বিপিএল খেলা হচ্ছে না তামিমের। ফলে দলের নেতৃত্ব দিচ্ছেন আফগানস্থানের মোহাম্মদ নবী। দলটির কোচের দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন।
দেশি ক্রিকেটার:
ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, এনামুল হক ও রোকিবুল হাসান।
বিদেশি ক্রিকেটার:
মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো ( ওয়েস্ট ইন্ডিজ); জস বাটলার ( ইংল্যান্ড); হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, ফখর জামান ও রুম্মান রইস (পাকিস্তান); মোহাম্মদ নবী ও রশিদ খান(আফগানস্তান); অ্যাঞ্জেলা ম্যাথিউস(শ্রীলংকা); কলিন মুনরো(নিউজিল্যান্ড) এবং সলোমন মির(জিম্বাবুয়ে)।
রাজশাহী কিংস:
দল সংক্রান্ত কিছু জটিলতার কারণে তৃতীয় আসরে খেলা হয়নি রাজশাহীর দলটির। তবে চতুর্থ আসরে অংশ নিয়েই রানার্স আপ হয় দলটি। দলটিতে আইকন হিসেবে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়াক মুশফিকুর রহিম এবং অধিনায়ক ড্যারেন স্যামি। দলটির কোচের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান।
দেশি ক্রিকেটার:
মুমিনুল হক সৌরভ, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক।
বিদেশি ক্রিকেটার:
লুক রাইট ও সামিট প্যাটেল(ইংল্যান্ড);ড্যারেন স্যামি, ক্রিসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স(ওয়েস্ট ইন্ডিজ); মোহাম্মদ সামি, ওয়াসামা মির ও রাজা আলি দার(পাকিস্তান); ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে); এবং জ্যামস ফ্রাঙ্কলিন(নিউজিল্যান্ড)।
সিলেট সিক্সার্স:
সিলেট অঞ্চলের দলটি দ্বিতীয় আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল। তবে দল সংক্রান্ত জটিলতার কারণে তৃতীয় আসরে অংশ নিতে পারেনি দলটি। দলটিতে আইকন হিসেবে আছেন সাব্বির রহমান এবং অধিনায়ক হিসেবে আছেন নাসির হোসেন। আর কোচের দায়িত্বে আছেন জাফরুল এহসান।
দেশি ক্রিকেটার:
নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহাগ, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরি, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন তাম্না ও শরিফুল্লাহ।
বিদেশি ক্রিকেটার:
উপুল থারাঙ্গা, চতুরুঙ্গ ডি সিলভা, দাসুন সানাকা ও ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলংকা); লিয়াম প্লানকেট ও রস হুইটলি (ইংল্যান্ড); উসমান খান, বাবর আজম ও গোলাম মুদাসসির খান (পাকিস্তান); আন্দ্রে ফ্লেচার,ক্রিসমার সান্তোকি ও আন্দ্রে ম্যাকার্থি (ওয়েস্ট ইন্ডিজ) এবং ডেভিড জ্যাকব ও রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা)।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment