Saturday, November 11, 2017

মা হওয়ার পর স্ট্রেচ মার্ক কমাতে

রঙিন ডেস্ক : মা হওয়ার অনুভূতিটা শুধু মা’রায় বোঝেন। তবে মা হতে গেলে কিছু শারিরীক অসুবিধায় পড়তে হয়। যেগুলি মোটেও সুখকর নয়। যার অন্যতম হলো স্ট্রেচ মার্ক। একথা তো বুঝতে অসুবিধা হয় না যে ওজন বাড়ার করণে মায়ের শরীরে একাধিক স্ট্রেচ মার্ক জন্ম নিতে শুরু করে, যা দেখতে একেবারেই ভালো লাগে না। বাচ্চা জন্মের পর তাকে মায়ের দুধ খাওয়াতে হয়। এই কারণেও অনেক সময় মায়ের শরীরে স্ট্রেচ মার্ক তৈরি হয়। তবে চিন্তা নেই, আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু চিকিৎসার বিষয়ে লেখা আছে যা অনুসরণ করলে এইসব স্ট্রেচ মার্ক একেবারেই কমিয়ে ফেলা সম্ভব।
প্রতিদিন এই ঘরোয়া চিকিৎসাটি করলে স্ট্রেচ মার্ক অনেকটাই কমে যায়। তাই নতুন মায়েরা এক্ষুণি পড়ে ফেলুন এই প্রবন্ধটি আর নিস্তার পান শরীরের এইসব দাগ থেকে। এক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা প্রয়োজন যে, স্ট্রেচ মার্ক একেবারে চলে যায় না। তবে অনেকাংশেই হালকা হয়ে যায়।
অ্যালো ভেরা এবং রেড়ীর তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে টান টান রাখতে সাহায্য় করে। ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেট মার্ক কমতে শুরু করে। অন্যদিকে, হলুদের রেয়েছে এমন কিছু এনজাইম যা ত্বকের কুঁচকে যাওয়া কমায়। ফলে যে মুহূর্তে চামড়া টানটান হতে শুরু করে। সেই সময় থেকেই কমতে শুরু করে শরীরের এই অনাবশ্য়ক দাগগুলি।


No comments:

Post a Comment