rongginnbd
Saturday, November 11, 2017
রেস্টুরেন্টের স্বাদে চিকেন শর্মা
রঙিন ডেস্ক :
সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের মধ্যে শর্মাটা অন্যতম। সেই শর্মা যদি নিজেই তৈরি করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে কেন? একদম রেস্টুরেন্টের স্বাদেই তৈরি করতে আজকের এই চিকেন শর্মা রেসিপি দেয়া হলো। চলুন দেখে নেয়া যাক-
উপকরণ:
শর্মা রুটির জন্য
– ময়দা ৪ কাপ,
– চিনি ২ টেবিল চামচ,
– লবণ ১ চা চামচ,
– গুঁড়োদুধ ২ টেবিল চামচ,
– ইস্ট ২ টেবিল চামচ,
– তেল ২ টেবিল চামচ, – গরম পানি ১ থেকে দেড় কাপ
পুর তৈরির জন্য:
– মুরগীর মাংস ২০০ গ্রাম লম্বাটে চিকন করে কাটা
– পেঁয়াজ কুঁচি ১ কাপ
– ১ টেবিল চামচ চিলি সস
– ১ চা চামচ অয়েস্টার সস
– ১ চা চামচ সয়াসস
– মরিচ কুঁচি প্রয়োজনমতো
– লবণ স্বাদমতো
সস তৈরির জন্য:
– টকদই ২ কাপ,
– ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
– লবণ স্বাদমতো,
– ১/৪ চা চামচ
অন্যান্য:
– টমেটো লম্বাটে কুচি করে কাটা
– শসা লম্বাটে কুঁচি করে কাটা
– পেঁয়াজ স্লাইস করে ছাড়িয়ে নেয়া
– লেটুস পাতা কুঁচি
পদ্ধতি:
শর্মা রুটি তৈরি
– কুসুম গরম পানিতে ইষ্ট গুলিয়ে রাখুন।
– ময়দা, চিনি, লবণ, গুঁড়োদুধ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এতে ইষ্ট গোলানো পানি এবং পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে নিন।
– ভালো করে ময়দা মথা হয়ে গেলে জল তেল দিয়ে আবারও খামির খানিকক্ষণ মথে নিতে হবে।
– এরপর খামির আধা ঘণ্টা গরম জায়গায় রেখে দিন। এতে খামির ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
– আধা ঘণ্টা পর খামির ১২টি ভাগ করে রুটি বেলে নিন।
– এরপর রুটিগুলো ভালো করে সেঁকে নিন।
শর্মা পুর তৈরি:
– প্রথমে কাটা মাংস সামান্য লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিন।
– এরপর একটি প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ ও মরিচ কুঁচি দিয়ে নেড়ে নিন। তারপর এতে লবণ ও সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করা মাংস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
– মাংস ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।
– শর্মা স্পেশাল সস তৈরির জন্য রাখা সব উপকরণ একসাথে মিশিয়ে সস তৈরি করে নিন।
– ভাজা মাংসের পুরে স্পেশাল সসটি দিয়ে ভালো করে নেড়ে নিন।
চিকেন শর্মা তৈরি– পিটা রুটি প্লেটে বিছিয়ে নিয়ে এর এক কিনারে পুরু করে ভেতরের পুর দিয়ে দিন।– পুরের উপরে লেটুস পাতা, পেঁয়াজ, শসা ও টমেটো কুচি দিয়ে দিন।– এরপর রুটিটি রোল করে শর্মা তৈরি করে ফেলুন।– ব্যস, এবার সস বা মেয়োনেজের সাথে মজা নিন সুস্বাদু এই ‘বিফ/চিকেন শর্মা’র।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment