Friday, November 3, 2017

ব্যবসয়িকভাবে সফল রাকুল প্রীত

রঙিন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাকুল প্রীত সিং বরাবরই হাস্যোজ্জ্বল। অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে। তবে অভিনেত্রী বাদেও রাকুলের আরেকটি পরিচয় রয়েছে।আর তা হলো তিনি একজন সফল ব্যবসায়ী। বিভিন্ন ব্যবসায়িক খাকে লগ্নি করেছেন রাকুল। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এদিকে ব্যবসাটি প্রসারের জন্য সম্প্রতি অন্ধ্র প্রদেশে একটি শাখা চালু করেছেন রাকুল। স্বাভাবিকভাবে তারকাদের ফিটনেস স্টুডিও অনেক ব্যয়বহুল হয়ে থাকে। কিন্তু এ অভিনেত্রীর স্টুডিওটির খরচ মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। যা সফলতার অন্যতম কারণ। ‘স্পাইডার’খ্যাত এ অভিনেত্রী ভারতের পুনে, মুম্বাই, বেঙ্গালুরুতে তার ফিটনেস স্টুডিওর শাখা খোলার পরিকল্পনা করেছেন।

No comments:

Post a Comment