Friday, November 3, 2017

বলিউডের তিন ভবিষ্যত প্রজন্ম

রঙিন ডেস্ক : পিতার জন্মদিনের পার্টির ফোকাস নিজের করে নিলেন শাহরূক কন্যা সুহানা এবং তার দুই বান্ধবী অনন্যা ও শানায়া।অনন্যা হলো অভিনেতা  চাংকি পান্ডের মেয়ে এবং শানায়া বলিউডের আরেক স্টার অনিল কাপুরের ভাই অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে।আর এই তিনকন্যাকে বলিউডের ভবিষ্যত স্টার উল্লেখ করে ইনস্ট্রাগ্রামে তাদের একটি ছবি পোষ্ট করেছেন মালাইকা অরোরা।
গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর)ছিল বলিউড কিং শাহরুখ খানের ৫২তম জন্মদিন। শাহরুখ  তার আলিবাগের ফার্মহাউসে জমকালো পার্টির মাধ্যমে দিনটি উদযাপন করেন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে পার্টিতে উপস্থিত হন বলিউডের প্রযোজক,পরিচালক,অভিনেতা,অভিনেত্রী থেকে শুরু করে শাহরুখের অনেক কাছের লোকজন।সেখানে সবাইকে হারিয়ে তারকা বনে যায় শাহরুখ তনয়া সুহানা  ও তার দুই প্রিয় বান্ধবী অনন্যা ও শানায়া।
বলিউডের এই তিন তনয়াকে সবসময় একসাথে দেখা যায়। ঘুরাঘুরি থেকে শুরু করে পার্টি বা যে কোনো  অনুষ্ঠানে একসাথে থাকতে দেখা যায়। নিজেদের মধ্যকার সম্পর্ক কতটা ঘনিষ্ট তা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের ছবিগুলো দেখলেই বুঝা যায়। বলিউডের বিখ্যাত অভিনেতাদের মেয়ে ও ফ্যাশন সচেতন হবার কারনে সবসময়ই পাপ্পারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তারা।

No comments:

Post a Comment