rongginnbd
Sunday, November 19, 2017
সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়
রঙিন ডেস্ক :
লা লিগায় জিতেই চলেছে বার্সেলোনা। লিওনেল মেসি গোল না পেলেও প্রতিপক্ষ লেগানেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। শনিবার কাতালানদের জয়ে জোড়া গোল করেছেন সুয়ারেজ এবং অন্য গোলটি আসে পাওলিনিয়োর কাছ থেকে।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা। খেলার ২৮তম মিনিটে অবশেষে আসে গোল। ডান দিক থেকে পাকো আলকাসেরের ক্রস ঠিকমতো ঠেকাতে পারননি গোলরক্ষক ইভান কুয়েইয়ার। বল পেয়ে কাছ থেকে জালে জড়িয়ে দেন সুয়ারেস।
খেলার ৬০তম মিনিটে ব্যবধান বাড়ান সুয়ারেজ। স্প্যানিশ ফরোয়ার্ড আলকাসেরের শট গোলরক্ষক ঠেকানোর পর বল পেয়ে শট নেন সুয়ারেস। বল রুবেন পেরেসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
খেলার ৭৫তম মিনিটে আলেইশ ভিদাল পরিষ্কার সুযোগ নষ্ট করেন। আর ৮৮তম মিনিটে লিওনেল মেসির দূরপাল্লার শট গোলরক্ষক ফেরানোর পর আবার বল পেয়েছিলেন সুয়ারেজ। এবার আর গোল পাননি ফিরতি শটে, দারুণভাবে ঠেকান ইভান।
তবে ৮৯তম মিনিটে জয় সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা পাওলিনিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে থেকে মেসির বাড়ানো বলটা জালে পাঠান ব্রাজিলের এই মিডফিল্ডার।
এ ম্যাচে জয় নিয়ে ১২ ম্যাচে ১১ জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা। এখন পর্যন্ত বার্সার পয়েন্ট ৩৪।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment