Sunday, November 19, 2017

প্রথম মাদ্রিদ ডার্বিতে গোল শূন্য ড্র

ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথম ডার্বিতে ডিফেন্ডাররা দেখিয়েছে দাপট। কিন্তু এই ধরনের বড় ম্যাচে তিন পয়েন্ট না পাওয়া হতাশ করেছে দুই দলকে। ম্যাচে প্রথম সুযোগ পায় অ্যাতলেতিকো। তিন মিনিটে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানের ভুলে বল পেয়েও গোলপোস্টের পাশ দিয়ে মারেন আনহেল কোরিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ৪৫ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যোগসাজশে বল পেয়েছিলেন টনি ক্রুস, কিন্তু কয়েক ইঞ্চির জন্য জালে জড়ায়নি তার শট।
দ্বিতীয়ার্ধে প্রথম তিন মিনিটে রোনালদো ও লুকা মোডরিচকে ঠেকান অ্যাতলেতিকো ডিফেন্ডাররা। ৫৬ মিনিটে রিয়ালের উপর আক্রমণ চালায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে সাউল নিগুয়েজের শট গোলপোস্টের পাশ দিয়ে যাওয়ায় ওইবার সফল হয়নি তারা। ৭৮ মিনিটে গামেইরোর ডানপায়ের উঁচু শট রিয়াল গোলরক্ষককে টপকে গেলেও গোলমুখের সামনে থেকে ভারানে হেড করে বিপদমুক্ত করেন বল। শেষ মুহূর্তে রোনালদোকে হতাশ হতে হয় আরেকটি সুযোগ নষ্ট হওয়ার কারণে। তাকে শেষবার বাধা দিয়ে সফল হন হের্নান্দেজ।


No comments:

Post a Comment