rongginnbd
Thursday, November 9, 2017
রণবীরের মাথায় টিকলি, নাকে নথ
রঙিন ডেস্ক :
সব সময় আনন্দ-স্ফুর্তিতে মেথে থাকেন বলিউড তারকারা। বিভিন্ন সময় ভক্তদের সঙ্গে সেই মুহূর্তগুলো আবার শেয়ারও করে থাকেন তারা। যেমনটা করেছেন বরিউডের মিষ্টি-চেহারার নায়ক রণবীর কাপুর। এবার মাথায় টিকলি, নাকে নথ এবং কানে কানের দুল পরে ভক্তদের সামনে আসলেন তিনি।
সম্প্রতি এমন সাজে তার একটি ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রাম একাউন্টে। তবে তার কোনোটিই সত্যি ছিল না। সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ স্ন্যাপ চ্যাটের ফিল্টার ব্যবহার করে নিজের এমন সাজ দিয়েছেন রণবীর।
প্রসঙ্গত, সঞ্জয়ের বায়োপিকে সিনেমায় অভিনয় করার পর এখন অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রণবীর। আর সেই ছবির শুটিং সেটেই এমন ছবি তুলেছেন তিনি।
‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিটিতে রণবীরের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। ছবিটিতে একজন সুপারহিরোর ভূমিকায় আবির্ভাব হবে রণবীরের। এর আগেও এ পরিচালকের সঙ্গে ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিগুলোতে কাজ করে সফল হয়েছিলেন রণবীর।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment