Tuesday, November 7, 2017

ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে নিজের সাজ

রঙিন ডেস্ক : ইন্টার্ভিউ দিতে গেলে নিজের সাজ-পোশাকের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে পরিপাটি পোশাক-আশাক এবং সজ্জা। ইন্টার্ভিউয়ের সময়ে পোশাক আশাক হতে হবে মার্জিত এবং ফর্মাল। ফর্মাল মানে এই নয় যে স্যুট-টাই পড়তে হবে। তবে ফর্মাল ধাঁচের শার্ট-প্যান্ট পরুন। মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার কামিজ দুটোই চলনসই, তবে সাধারণত সালোয়ার-কামিজ পরাটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। অলংকার এবং মেকআপের আতিশয্য বর্জন করলেই ভালো।
চুল হতে হবে একদম সাধারণ
– আগের দিন রাত্রেই চুল ধুয়ে শুকিয়ে রাখুন যাতে ইন্টার্ভিউয়ের দিন তাড়াহুড়ো করতে না হয়
– চুল যদি লম্বা হয় তবে একটি পনিটেইল করে নিতে পারেন
– অন্য সময়ে হেয়ার স্প্রে ব্যবহার না করলেও এই দিনে চুলকে অগোছালো হয়ে যাওয়া থেকে বাঁচাতে অল্প করে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন
– চুলে রঙচঙে ক্লিপ বা কাঁটা ব্যবহার করবেন না
– খেয়াল রাখুন চুল যেন কোনোভাবেই মুখের ওপর এসে না পড়ে
মেকআপ যতো কম তত ভালো
– অন্যদিনের চাইতে একটু বেশি সময় নিয়ে, ধৈর্য ধরে মেকআপ করুন
– হালকা করে ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম মাখুন মুখে
– চোখের নিচে লালচেভাব থাকলে অল্প করে কনসিলার দিয়ে ঢেকে ফেলুন
– আগের দিন রাত্রে ঠোঁট এক্সফলিয়েট করে রাখুন এবং ইন্টার্ভিউয়ের আগে লিপবাম ব্যবহার করুন
– এমনভাবে লিপস্টিক ব্যবহার করুন যাতে বোঝা না যায়, ভুলেও লিপ গ্লস ব্যবহার করবেন না
– নিউট্রাল এবং ন্যাচারাল শেডের আই শ্যাডো ব্যবহার করুন
– আপনি যদি ভ্রু সবসময় প্লাক করেন তবে অবশ্যই ইন্টার্ভিউয়ের আগে দেখে নেবেন নতুন করে প্লাক করার দরকার আছে কি না
– হাইলাইটার, কন্ট্যুর এসব করতে গেলে মেকআপ ভারী হয়ে যাবে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো

No comments:

Post a Comment