rongginnbd
Saturday, November 11, 2017
মামলার বিষয়ে সব তুলে ধরবেন গেইল
রঙিন ডেস্ক :
গত অক্টোবর মাসে যৌন হয়রানি বিষয়ে একটি মানহানির মামলায় জয় পান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংদানব ক্রিস গেইল। তার ভাবমূর্তি নষ্ট করতেই এই মামলায় জড়ানো হয়েছিলো বলে জয়ের পর দাবি এ ক্যারিবিয়ান ক্রিকেটারের। এবার তিনি এই মামলার বিষয়ে সবকিছু তুলে ধরবেন। তবে তার সেই কথাগুলো শুনতে যেতে হবে জ্যামাইকা।
শুধু মামলার বিষয় নয়, ওই মামলা চলাকালে গেইলের কেমন অনুভূতি হয়েছিল এবং প্রতিদিন আদালতে হাজিরার পর বাসায় ফিরে তিনি কী করতেন সবই বলতে চান। এছাড়া আদালতে তাকে কী জিজ্ঞাসা করা হতো সেটাও বলবেন।
তবে সাক্ষাৎকার নিতে হলে শুধু জ্যামাইকা গেলেই হবে না। এ জন্য নিলাম ডেকেছেন গেইল। যা শুরু হয়েছে চার লাখ ২০ হাজার ডলার থেকে। সাক্ষাৎকারের জন্য এ টাকা না দিলে গেইল মামলাটির অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন বলে জানিয়েছেন। গেইলের দাবি, সেই অভিজ্ঞতা একটি ‘সিনেমার গল্পের মতো’।
টুইটারে গেইল বলেছেন, ‘তারা ভেবেছে আমাকে ভয় পাইয়ে দেবে। আমি কখনই মিডিয়াকে ভয় করি না। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবো।’
সিডনির মিডিয়াগুলোর প্রকাশিত খবরে জানা যায়, ২০১৫ সালে বিশ্বকাপ চলাকালে সিডনিতে ছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানেই লিয়্যান রাসেল নামের এক নারী কাজ করতেন ম্যাসুস হিসেবে। তার অভিযোগ, ড্রেসিংরুমে তার সামনে নিজেকে অশালীনভাবে উন্মুক্ত করেন গেইল।
নিউ সাউথ ওয়েলস সুপ্রিমকোর্টে চলা এই মামলার শুনানিতে হাজির হয়ে সেদিনের ঘটনার বর্ণনা দেন লিয়্যান। বলেন, ‘আমি চেঞ্জিং রুমে ঢুকেছিলাম, তখনই আমাকে গেইলের মুখোমুখি হতে হয়। গেইল আমাকে জিজ্ঞেস করেন, ‘কী খুঁজছেন?’ আমি বলি, একটি তোয়ালে।‘এরপরই তিনি তার পরনে থাকা টাওয়েলটি খুলে ফেলেন।’
কেবল গেইলই নয়, আরেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডোয়াইন স্মিথ-এর দিকেও ‘অশালীন ব্যবহারের’ অভিযোগ তুলেছেন তিনি।
সে সময় গেইল অশালীন আচরণ করেছিল বলে অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফেয়ার ফক্স। এ নিয়ে সিরিজ খবরও প্রকাশ করেছিল তারা। গেইল জানিয়েছেন, এবার অস্ট্রেলিয়ার ভেতরকার কথা ফাঁস করবেন তিনি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment