Saturday, November 11, 2017

জানুয়ারিতে সিলেটে ত্রিদেশিয় সিরিজ

রঙিন ডেস্ক : নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশি-বিদেশি ক্রিকেটার,ধারাভাষ্যকার ও কোচসহ সবার দৃষ্টি কেড়েছে। সিলেটবাসীর ক্রিকেটপ্রেমও অভিভূত করেছে বিসিবিকে। তাই বিসিবি এবার সিলেটে ত্রিদেশিয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে।জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ হবে সিলেটে।
সিলেটে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে এমন আঁচ পাওয়া গিয়েছিল বিপিএল শুরুর সময়। দর্শক থেকে ক্রিকেটার, সিলেটের সবুজে ঢাকা মাঠ ও চারপাশের নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। স্টেডিয়ামের সৌন্দর্য ও সিলেটবাসীর ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেটের সন্তান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার ব্যাপারে আশ্বাস দেন বিপিএল চলাকালীন।

No comments:

Post a Comment