rongginnbd
Friday, November 10, 2017
নেইমার ইস্যুতে কঠিন সিদ্ধান্ত পিএসজি কোচ
রঙিন ডেস্ক
: উনাই এমেরি তাহলে কঠিন পথেই হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন? গোলডটকমে প্রকাশিত খবর সত্যি হলে নেইমারকে এবার নিজের শক্তিটাও দেখাতে চলেছেন পিএসজি কোচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে সাম্প্রতিক সময়ে একের পর এক মশলাযুক্ত সংবাদ যেন দলে বিভক্তি ঘটাতে না পারে, এমেরি তাই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে পারেন বলে জানাচ্ছে ফুটবল খবরের সাইটটি।
২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর অনেকটা জোর করেই কিছু অপ্রিয় সিদ্ধান্ত কোচের ওপর চাপিয়ে দিয়েছেন নেইমার। এরমধ্যে লিগ ওয়ানে ক্লাব সতীর্থ কাভানির সঙ্গে স্পটকিক নিয়ে ব্রাজিলিয়ান তারকার দ্বন্দ্ব সারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে এমেরিকে। বিষয়টা ছিল অনেকটা কান ঘেঁষে বুলেট চলে যাওয়ার মত।
সাবেক দল সান্তোসে থাকতেও প্রায় একই ঘটনায় ব্রাজিলিয়ান ক্লাবটির কোচ ডরিবল জুনিয়রকে চাকরি ছাড়তে বাধ্য করেছিলেন নেইমার। তাকে স্পটকিক নিতে না দেওয়ায় ডরিবলকে চাকরিচ্যুত করে ছাড়ে সান্তোস।
ক্লাব কিংবা জাতীয় দল। দুই জায়গায় কোচদের নিয়ে সবসময় আপত্তি ছিল নেইমারের। বিষয়টি যে সত্যি তা নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকার এক নিকট আত্মীয়ই, ‘সে মোটেও কোচদের পছন্দ করে না। সান্তোসে থাকতেও কোচদের নিয়ে তার আপত্তি ছিল। বার্সা কোচ লুইস এনরিকের খেলার ধরন তার পছন্দ ছিল না। এমনকি ম্যাচের সময় খেলোয়াড় পরিবর্তন সম্পর্কে তার আপত্তি ছিল।’ -গোলডটকমকে এমনটাই জানান নেইমারের সেই আত্মীয়।
সম্প্রতি উনাই এমেরি ভিডিও সেশনে লম্বা সময় নেয়ায় প্রকাশ্যে রাগ প্রকাশ করেছেন নেইমার। তার সঙ্গে পিএসজি কোচের দ্বন্দ্বের খবরে সরব ফরাসী সংবাদ মাধ্যমগুলো। বিশ্বের দামী ফুটবলার হওয়ায় নেইমার দলে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও খবর। তাতেই বেশ বেজার উনাই এমেরি।
নেইমারকে দেয়া বাড়তি সুবিধা নিয়ে অসন্তোষ আছে ক্লাব সতীর্থদের। সবাইকে যেখানে ক্লাবের লোগো সম্বলিত কিট নিয়ে মাঠে যেতে হয় সেখানে নেইমার মাঠে যান ব্যক্তিগত লোগো লাগানো ব্যাগ নিয়ে। কেবলমাত্র তার জন্যই দুজন বাড়তি ফিজিও থেরাপিস্ট নিয়োগ দিয়েছে পিএসজি। যখন তখন ব্রাজিল কিংবা অন্য কোথাও যাওয়ার জন্য আছে প্রাইভেট জেট। আর এসব সুযোগ সুবিধা মোটেও ভাল চোখে দেখেন না পিএসজির খেলোয়াড়রা।
সুত্র: চ্যানেলআই অনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment