কী লিখেছিলেন নওয়াজ? জানিয়েছিলেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যখন তিনি
অভিনয়ের পাঠ নিচ্ছিলেন, তখন আলাপ সুনীতার সঙ্গে। সম্পর্ক তৈরিও হয়। কিন্তু
টেকে না।
নওয়াজ জানান, সুনীতা বোধহয় একজন সফল, টাকা-পয়সাওয়ালা প্রেমিক চেয়েছিল। তখন প্রায় কাজহীন, চালচুলোহীন অভিনেতাকে নিজের প্রেমিক হিসেবে মানতে পারেননি। পরের কটাক্ষের কাঁটাটি ছিল আরো তীক্ষ্ণ, নওয়াজ লিখেছিলেন, একদা সম্পর্কের কথা স্বীকার করতেন না সুনীতা। কিন্তু পরে যখন নওয়াজ বিখ্যাত হলেন, তখন আবার সুনীতার মুখে এ সম্পর্কের কথা শোনা যেতে থাকে।
এই অপবাদেরই তীব্র প্রতিবাদ করেন সুনীতা। নেটদুনিয়ায় পোস্ট করে জানান, পুরোপুরি মিথ্যা বলছেন নওয়াজ। তার পাল্টা দাবি ছিল, নওয়াজের তো তাও মাথা গোঁজার ঠাঁই ছিল। তার তো তাও ছিল না। তাহলে ধনী-গরিবের তত্ত্ব আসছে কোথা থেকে। আত্মজীবনীতে নিহারীকা সিংয়ের সঙ্গে পরকীয়ার কথাও গোপন করেননি নওয়াজ।
‘বানানো গপ্পো’ বলে তা অস্বীকার করেন অভিনেত্রী। প্রতিবাদ জানান। সমালোচনার মুখে পড়ে বই প্রত্যাহার করেন নওয়াজ। কিন্তু তাতেও ঝামেলা মিটল না।
ভারতীয় গণমাধ্যম থেকে থেকে জানা গেছে, সম্প্রতি সুনীতা অভিনেতাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। দাবি করেছেন, নওয়াজের অভিযোগে তিনি মানসিক আঘাত পেয়েছেন। তার স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়েছে, সমাজে সম্মানহানি হয়েছে। আর এর ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকা দিতে হবে অভিনেতাকে।

No comments:
Post a Comment