Thursday, November 9, 2017

বাংলাদেশ – ভারত সম্পর্কের সুন্দরতম দিন আজ

রঙিন ডেস্ক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ এক্সপ্রেসের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা এবং ভৈরব ও তিতাস ব্রিজ যৌথভবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের সুন্দরতম দিন আজ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, যাত্রী সুবিধার জন্য এটি একটি বড় পাওনা, ‘বন্ধন এক্সপ্রেসের’ মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের বন্ধন আরও মজবুত হলো। আজকে এপার বাংলা ও ওপার বাংলার জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। দু’ দেশের সংস্কৃতি, ঐক্য ও ভাষার সম্পর্ক আরও দৃঢ় করবে। মমতা এসময় শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানান।
দুই বন্ধু প্রতীম দেশের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্প্রসারণে দীর্ঘ ৪৩ বছর পর ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেনের মাধ্যমে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শুরু হয়। বৃহস্পতিবার ছাড়া এখন সপ্তাহে ৬ দিন ঢাকা-কলকাতা-ঢাকা রুটে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। এটি এখন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। অপেক্ষাকৃত কম ভাড়া ও আরামদায়ক ভ্রমণ হওয়ায় এখন ঢাকা-কলকাতা ভ্রমণের ক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

No comments:

Post a Comment