rongginnbd
Thursday, November 9, 2017
নাসিরসহ সিলেট দলের সবাইকে শাস্তি
রঙিন ডেস্ক :
বিপিএলে এবারের আসরের নতুন দল সিলেট সিক্সার্স-এর নামে প্রতি ম্যাচেই কোনো না কোনো বিচার বসছে। উদ্বোধনী ম্যাচে টস করতে দেরি করে মাঠে আসেন সিলেট অধিনায়ক নাসির হোসেন। ম্যাচ রেফারি তাকে সতর্ক করার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দিয়েছিলেন। এবার আর সতর্কতা নয়, শাস্তি হলো এই অলরাউন্ডারের।
মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে সিলেটের তৃতীয় ম্যাচে অধিনায়কের পাশাপাশি দলটির সব ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। নাসিরকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং অন্য ক্রিকেটারদের ২০ শতাংশ দিতে হবে জরিমানা।
দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের ইনিংস শেষ করতে একটু বেশিই সময় লাগছে প্রত্যেক দলের। সিলেট নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার করতে পারেনি, তাই অধিনায়কসহ পুরো দলেরই জরিমানা হয়েছে।
এর আগে সিলেট সিক্সার্সের দ্বিতীয় ম্যাচের পর শাস্তি হয়েছিল দলটির আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির রহমানের। আম্পায়ারের সঙ্গে তর্ক করায় ম্যাচ ফ ‘র ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment