Thursday, November 9, 2017

মাশরাফির রুমে গিয়ে শুভাশিষের দু:খ প্রকাশ

রঙিন ডেস্ক : রাতে হোটেল রুমে গিয়ে মাশরাফির কাছে দু:খ প্রকাশ করলেন শুভাশিষ রায়। ব্যাস মাঠে যা ঘটেছে মুহূর্তেই মিটে যায়। চলে মাশরাফির সাখে শুভাশিষ এবং অন্যদের আড্ডা।মাশরাফিও ঘটনাটি মনে রাখতে চাননা। তার কথায় মাঠে অনেক কিছুই ঘটে। সেটার জের মাঠের বাইরে আনা ঠিক নয়। মাশরাফি যাই বলুক গতকাল মাঠে শুভাশিষের আচরণ মানতে পারেনি ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটপ্রেমি মানুষ।
মাশরাফির দিকে শুভাশিষের তেড়ে যাওয়ার ঘটনা ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে সারা দেশে তোলপাড় সৃস্টি করে। মাশরাফির সঙ্গে ক্রিকেট মাঠে বচসা শুভাশিস রায়ের। বচসার এক পর্যায়ে মাশরাফির দিকে তেড়ে যান শুভাশিস। যিনি শুধু জাতীয় দলের অধিনায়কই নন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, নাসির, সাব্বির, মোস্তাফিজ, তাসকিন, রুবেল, মিরাজসহ গোটা প্রজন্মের অগ্রজ, অভিভাবক- সেই মাশরাফিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তেড়ে গেলেন শুভাশিস, ভাবা যায়! এ কী করলেন শুভাশিস? সবার মনে রাজ্যের ক্ষোভ। মাশরাফি ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া।
সবার একটাই কথা- মাশরাফি সবার বড় হয়েও ছোট ভাই তুল্য শুভাশিসের কাছে সরি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। বড় হয়ে তার আরও সংযত থাকা উচিৎ ছিল- প্রকাশ্য সংবাদ সম্মেলনে এমন কথা বলে উদার মানসিকতার পরিচয়ও দিয়েছেন। কিন্তু শুভাশিসের প্রতিক্রিয়া কী? তিনি কি তার মাঠের স্বদম্ভ ও উগ্র আচরণের জন্য অনুতপ্ত? না কি খেলা শেষেও রয়ে গেছে মাঠের ঘটনার জের?

No comments:

Post a Comment