rongginnbd
Thursday, November 9, 2017
‘নেইমার ওখানে যেও না, সুখী হবে না’
রঙিন ডেস্ক :
নেইমারের বার্সেলোনা ছাড়ার বিষয়টা শেষ মুর্হর্ত পর্যন্ত জানতেন না লিওনেল মেসি। দলের সবচেয়ে বড় তারকা মেসি জানতেন, যাওয়া না যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না নেইমার। সে সময় মেসি এটাও বলেছিলেন- নেইমার ওখানে যেও না, সুখী হবে না।
তবে নেইমারের পিএসজিতে যাওয়ার কথা জানতেন দলের সতীর্থ খেলোয়াড় জেরার্ড পিকে ও জাভি। সেই জুন মাস থেকে। তবে বার্সা ছাড়ার শেষ মিনিট পর্যন্ত বন্ধু নেইমারকে নিয়ে অন্ধকারে ছিলেন মেসি।
নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন, এমন খবর চাউর হওয়ার পর বিশ্বজুড়ে হৈ-চৈ শুরু হয়। সংবাদমাধ্যমে প্রতিদিন নানা খবর আসতে থাকে। নেইমার অনেকটা সময় চুপ করে থাকেন। এক সময় বলে দেন,‘ হ্যাঁ বার্সা ছাড়ছি।’
তার কয়েক দিন পরে জাভি এবং পিকে জানান, জুন মাস থেকেই তারা জানতেন যে নেইমার তাদের সঙ্গে আর থাকবেন না।
কিন্তু ইএসপিএনের সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘সত্যি কথা বলতে আমি জানতাম না। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমরা কথা বলছিলাম। ও বলছিল সিদ্ধান্ত নিতে পারছে না।’
সুয়ারেজও এর আগে একবার বলেছিলেন, নেইমারের চলে যাওয়া নিয়ে মেসি নিশ্চিত ছিলেন না।
এবার মেসি বললেন, ‘আমি তাকে বোঝাতে চেয়েছিলাম, নেইমার ওখানে যেও না, সুখী হবে না। এসব আলাপের ভেতর শেষ দিন পর্যন্ত ও আমাকে চলে যাওয়ার বিষয়টি জানায়নি।’
পিএসজিতে যাওয়ার পর স্বপ্নের মতো শুরু করেছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচে ১১ গোল তার। লিগ ওয়ানে শীর্ষে আছে তার দল। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘বি’তেও একই চিত্র।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment