rongginnbd
Thursday, November 9, 2017
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন ক্যাসিয়াস
রঙিন ডেস্ক :
ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেনে ২০১৭ সালের গোল্ডেন ‘ফুট সকার’ পুরস্কার জিতলেন স্প্যানিশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
২৮ বছরের বেশি বয়সী ফুটবলারদের মধ্যে একজনকে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার প্রদানে পুরো ক্যারিয়ারের সাফল্য বিবেচনা করা হয়। প্রথম গোল রক্ষক হিসেবে এই পুরস্কার জেতেন বুফন। তাকে অনুসরণ করেই দ্বিতীয় গোল রক্ষক হিসেবে ফুট সকার পুরস্কার জিতলেন ক্যাসিয়াস।
এ বছর এ পুরস্কারের দৌড়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, থিয়াগো সিলভা ও ম্যানুয়েল নয়্যার। গণমাধ্যমকর্মী ও ফুটবল সমর্থকরা এ পুরস্কারের জন্য ভোট দিয়ে থাকেন। তাদের ভোটেই সবাইকে পেছনে ফেলেন ৩৬ বছর বয়সী ক্যাসিয়াস।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ক্যাসিয়াস সংবাদ মাধ্যমকে বলেন, ‘যখন থেকে ফুটবলে ক্যারিয়ার শুরু করেছি তখন থেকেই আমি ভাগ্যবান।’
তিনি বলেন, ‘আমি ফুটবলের প্রতি কৃতজ্ঞ। ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে। তবে কষ্টও কম দেয়নি। কিন্তু আমি সব সময় আনন্দময় মুহূর্তগুলোই মনে রাখতে চাই।’
২০০০ সালে স্প্যানিশ জাতীয় দলে অভিষেকের পর থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করেন ক্যাসিয়াস। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০০৮ ও ২০১২ সালের ইউরো জয়েও গোলপোস্টের নিচে অসাধারণ ভূমিকা রাখেন ক্যাসিয়াস।
১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ক্যাসিয়াস থাকাকালে ৫ বার লা লিগা ও ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। দল বদল করে গত দুই বছর ধরে পর্তুগিজ ক্লাব পোর্তো’র হয়ে খেলছেন ক্যাসিয়াস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment