rongginnbd
Thursday, November 9, 2017
হাসপাতালে ফেরদৌসী প্রিয়ভাষিণী
রঙিন ডেস্ক :
মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে তিনি হাসপাতালে যান। পরে অর্থোপেডিক্স বিভাগে চিকিত্সা চলাকালীন অবস্থায় তিনি দুই দফা সংজ্ঞাহীন হয়ে পড়েন।
বিষয়টি জানিয়েছেন ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন।
চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে সাইফুর রহমান লেলিন গণমাধ্যমকে বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম বলে জানিয়েছেন চিকিত্সকরা। তিনি কিডনির জটিলতায়ও ভুগছেন।
ফেরদৌসী প্রিয়ভাষিণী বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর। তার শিল্পকর্ম বেশ জনপ্রিয়। তিনি ২০১০ সালে স্বাধীনতা পদক পান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment