rongginnbd
Thursday, December 21, 2017
দক্ষিণের অভিনেত্রী পার্বতীকে ধর্ষণের হুমকি!
রঙিন ডেস্ক :
অভিনয়ের জোরেই সিনেমায় নাম তৈরি করেছেন৷ কিছুদিন আগেই ইরফান খানের সঙ্গে ‘করিব করিব সিঙ্গল’-এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন৷ সেই পার্বতীকেই লাগাতার খুনের হুমকি সহ ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে লাগাতার। অপরাধ তার একটিই৷ সুপারস্টার মামুত্তির সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি৷ এতেই মামুত্তি-ভক্তদের রোষের পাত্রী হতে হয়েছে পাবর্তীকে৷ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভাষায় অভিনেত্রীকে তুলোধোনা তো করাই হচ্ছে, খুন-ধর্ষণের হুমকিও বাদ যাচ্ছে না৷
সম্প্রতি কেরালায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পার্বতী৷ সেখানে তিনি বলে বসেন, এক সুপারস্টারের ছবির একটি দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন৷ তাতে মহিলাদের সম্পর্কে অতি নিম্নস্তরের সংলাপ বলা হয়েছিল৷ প্রথমে সিনেমার নাম বলতে চাইছিলেন না পার্বতী৷ সহ-অভিনেত্রী গীতু মোহনদাসের অনুরোধে তিনি মামুত্তির ছবি ‘কাসাবা’র নাম নেন৷ যাতে পুলিশ অফিসারের ভূমিকায় থাকা মামুত্তিকে এক মহিলা সহকর্মীকে বলতে শোনা যায়, এমনভাবে তার সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হবেন যে ওই মহিলা হাঁটার উপযুক্ত থাকবেন না৷ এমনকী, সেই মহিলা চরিত্রের ঋতুস্রাব নিয়েও কটাক্ষ করা হয়৷
এই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছিলেন পাবর্তী৷ যার খেসারত তাকে এখনো দিতে হচ্ছে৷ সমালোচনার মুখে পার্বতী এও জানিয়েছিলেন যে কারো ব্যক্তিগত ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য নিয়ে তিনি কোনো কথা বলেননি৷ সিনেমায় নারীদের অবমাননা নিয়ে সরব হয়েছেন মাত্র৷
সিনেমা সমাজকে ভীষণভাবে প্রভাবিত করে৷ ফলে সেখানে একটু দায়িত্বশীল সংলাপ হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী৷ তেমনটাই জানাতে চেয়েছিলেন বলে জানান তিনি৷ কিন্তু মামুত্তি-ভক্তরা নায়িকার এ যুক্তি মানতে নারাজ৷ তারা একের পর এক হুমকি দিয়েই চলেছেন৷ তবে এ বিতর্কে অনেকে আবার নায়িকার পাশেও দাঁড়িয়েছেন৷ তারা আবার মামুত্তিকে একহাত নিয়েছেন গোটা বিতর্কে এখনো পর্যন্ত মুখ না খোলায়৷ তাদের কথায়, সুপারস্টারের এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেই বিবাদ মিটে যায়৷ কিন্তু কেন তিনি তা করছেন না? তা জানতে চেয়েছেন নেটিজেনদের একাংশ৷
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment